চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে এ বছরের সেরা দশ গান (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

বলিউডে যেকোনো সিনেমার সাফল্যর পেছনে অনেকটা ভূমিকা রাখে ওই ছবির গান। তাই সিনেমা মুক্তি দেয়ার আগে গানগুলো মুক্তি দেওয়া হয় নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানগুলো মুক্তি পাওয়া পর সেসব গানগুলো বলিউড প্রেমীদের মুখে মুখে ফেরে। তাই দেখে নেয়া এবছর ২০১৫’এ কোন গানগুলো দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটেছে।

চ্যালেন আই অনলাইন পাঠকদের জন্য এবছর সেরা দশ হিট গান।

গেরুয়া: বছর শেষে মুক্তি পাওয়া বিগ বাজেটের ছবি ‘দিলওয়ালে’ ‘গেরুয়া’ শিরোনামের গানটি এবছর হিট তালিকার শীর্ষে রয়েছে। দীর্ঘ পাঁচবছর পর শাহরুখ-কাজলের অসাধরন জুটির ‘গেরুয়া’ গানটির দৃশ্যধারণ করা হয়েছে আইসল্যান্ডে। বলিউডের সবচেয়ে ব্যয়বহুল এ গানটির সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র।
তু চাহিয়ে: সালমান খান-কারিনা জুটি সবসময় হিট। এবছর বক্স অফিস তোলপাড় করা ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’র’ তু চাহিয়ে গানটি এবছর সেরা দশ হিট গানের মধ্যে রয়েছে। কারিনা ও সালমানের রোমান্টিক এ গানটির সুর করেছেন প্রতীম। গানটি গেয়েছেন পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম।
দিওয়ানি মাস্তানি:
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ত্রিভূজ প্রেম কাহিনী অবলম্বনে নির্মিত ছবি ‘বাজিরাও মাস্তানি’ ‘দিওয়ানি মাস্তানি’ গানটি এবছরের সেরা দশে অবস্থান করছে।
দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, ও রণবীর সিংহ অভিনীত সিনেমা বক্স অফিসে তেমনভাবে সফল না হলেও প্রশংসা কুড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। শ্রেয়া ঘোষালের কণ্ঠে দিওয়ানি মাস্তানি গানটিতে পারফর্ম করেছেন দীপিকা।
চিটিয়া কালাইয়া: রণবীর কাপুর, অর্জুন রামপাল ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত এবছরের সিনেমা ‘রয়’। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও গানগুলো দর্শকদের মন মাতাতে সক্ষম হয়েছে। এরমধ্যে ‘চিটিয়া কালাইয়া’ এবছর সেরা দশ হিট গানের একটি। জ্যাকুলিনের সাবলীল নাচ ও ‘বেবিডল’ খ্যাত কনিকা কাপুরের কণ্ঠে এ গানটি এখন দর্শক জনপ্রিয়তার শীর্ষে।
প্রেম রতন ধন পায়ো: ১০০ কোটির ক্লাবের এবছরের ছবি ‘প্রেম রতন ধান পায়ো’ সিনেমার টাইটেল সং ‘প্রেম রতন ধন পায়ো ’ এবছর সেরা দশ হিট গানের মধ্যে একটি। সোনম কাপুর ও সালমান খানের প্রথম জুটিবদ্ধ ছবির এ গানটির সঙ্গীত আয়োজন করেছেন হিমেশ রেশামিয়া।
ম্যায় হু হিরো তেরা: সেরা দশ হিট গানের তালিকায় এবছর স্থান পেয়েছে সালমান খানের কণ্ঠে ‘ম্যায় হু হিরো তেরা’ গানটি। অভিষেক হওয়া আথিয়া শেঠি ও সুরাজ পাঞ্চালি জুটিব্দ ছবি ‘ম্যায় হু হিরো তেরা’ ছবির টাইটেল গানটির সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আনু মালিকের মেয়ে আমাল মালিক।
জি কারদা: বরুণ ধাওয়ানের অ্যাকশন ও ড্রামা সিনেমা ‘বাদলাপুর’র’ জি করাদা গানটি এবছর সেরা দশ হিট গানের একটি। রক ধাচের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জানজুয়া।
আফগান জালেবি: সাইফ আলি খান ও ক্যাটরিনা কাইফ’র জুটিবদ্ধ সিনেমা ‘ফ্যান্টম’র আফগান জালেবি গানটি এবছর সেরা দশ হিট গানের একটি। বব্যসাভাবে সেভাবে সফল না হলেও সাহসী অভিনয়ের জন্য সাইফ ও ক্যাটরিনা বেশ প্রশংসা পেয়েছেন। কোক স্টুডিওর মাধ্যমে খ্যাতি পাওয়া পাকিস্তানি সঙ্গীত শিল্পী আসরার ‘আফগান জালেবি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন।
বান্নো: এবছরের সেরা ছবি কঙ্গনা রানাওয়াত ‘তান্নু ওয়েডস মান্নু রিটার্ন্স’। আর এ ছবির পার্টি গান ‘বান্নো সেরা দশ হিট গানের একটি। এবছর পার্টি যেনো ‘বান্নো’ গান ছাড়া জমেনি কারোই।
টুং টুং বাজে: ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘সিং ইজ কিং’এর সিকুয়্যাল ‘সিং ইজ ব্লিং’ এবছরের শেষের দিকে মুক্তি পেয়েছে। প্রথম ছবিটির তুলনায় এ ছবিটি ব্যবসা সফল হয়েছে। পাজ্ঞাবি স্টাইলের টুং টুং বাজে গানটি এবছরের সেরা হিট গানের একটি।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫সালতামামি
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT