চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা উদীয়মান পুরস্কারের মনোনয়নে বাংলাদেশের মারুফা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারের জন্য চারজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তালিকার অন্যরা হলেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, সাউথ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি, শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা।

বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হবেন গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকেরা ভোট দিতে পারবেন।

টাইগ্রেস পেসার মারুফা আক্তারের ওয়ানডে ও টি–টুয়েন্টি অভিষেক হয় ২০২২ সালের ডিসেম্বরে। আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন মারুফা। গত বছরের মাঝামাঝিতে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়ের ম্যাচে নেন ২৯ রানে ৪ উইকেট।

করোনার সময় নিজ এলাকায় বাবার সঙ্গে হালচাষের একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। মারুফা তখন বিকেএসপির ছাত্রী। সম্ভাবনাময় পেসারের দায়িত্ব নেয় বিসিবি। অল্পদিনেই মারুফা চলে আসেন জাতীয় দলে। পান সাফল্য। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে ছাপ রেখেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিউদীয়মান পেসারনারী ক্রিকেটমারুফা আক্তারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT