চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালের ১৯৪ রান তাড়া করে সিলেটের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তীব্র শীতের রাতে চার-ছক্কার ঝড় দেখা গেল মিরপুরে। ব্যাট হাতে উত্তাপ ছড়ালেন কম-বেশি সবাই। ফরচুন বরিশালের ১৯৪ রানের সংগ্রহও যথেষ্ট হলো না। বড় লক্ষ্য ১ ওভার হাতে রেখেই টপকে গেছে সিলেট স্ট্রাইকার্স। সাকিব-মিরাজদের বরিশালকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় মাশরাফীর দলের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে বরিশালকে ৬ উইকেটে হারায় সিলেট। বিপিএলে সর্বোচ্চ রান তাড়ায় এটি তৃতীয়।

কুয়াশায় জমা মাঠের শিশির বেশ ভুগিয়েছে বরিশালকে। মিস ফিল্ডিংয়ে বেশ কয়েকটি চার তো হয়েছেই, বল ভিজে যাওয়ায় সহজ ক্যাচও পড়েছে অনেকগুলো। তাতে জয় পাওয়া সহজ হয় সিলেটের।

সম্প্রতি জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ঝড়ো ইনিংস খেলে পার্থক্য গড়ে দেন ম্যাচে। ১৮ বলে ৪৩ রান করেন জাকির। ১১ বলে ২৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষে থিসারা পেরেরা ছিলেন আগ্রাসী। ৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন, খেলেন উইনিং শট।

তৌহিদ হৃদয় ও জাকির হাসানের অবদানও কম নয়। ইনিংসের দ্বিতীয় বলেই কলিন অ্যাকারম্যান (১) আউট হন। সেখান থেকে শান্ত ও হৃদয় ১০১ রানের জুটি গড়েন। ৪০ বলে ৪৮ রান করে নিজের ভুলে রান আউট হন শান্ত। ৩৪ বলে ৫৫ রানের দারুণ ইনিংস খেলে আউট হন হৃদয়।

পরে ঝড় তোলেন জাকির। মুশফিকও বাউন্ডারির পসরা সাজান।  ছক্কা মেরে ম্যাচ শেষ করেন পেরেরা।

Reneta

বরিশালের চতুরাঙা ডি সিলভা ও করিম জানাত একটি করে উইকেট নেন। সবচেয়ে খরুচে ছিলেন ইবাদত হোসেন। এ পেসার ২ ওভারে দেন ৩০ রান।

টস জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান জমা করে বরিশাল। সাকিবের অবদান ৩২ বলে ৬৭ রান।

বোলিংয়ে খরুচে থাকলেও ৪৮ রানের বিনিময়ে সাকিব, ইফতেখার ও এনামুলকে ফিরিয়েছেন মাশরাফী।

শুরু থেকেই হাত খুলে খেলেন সিলেটের দুই ওপেনার এনামুল হক বিজয় ও চতুরাঙা ডি সিলভা। পাওয়ার প্লেতে অবিছিন্ন থেকে আনেন ৫৪ রান। দলীয় ৬৭ রানে ব্যক্তিগত ২৯ রান করে ফেরেন এনামুল।

বিজয় ফেরার পর তিনে নেমে ইফতেখার আহমেদ বেশি সময় থাকতে পারেননি। এরপর ১৯ ওভার পর্যন্ত সিলেটের বোলারদের উপর তাণ্ডব চালান সাকিব। চারটি ছক্কা ও সাতটি চারে ৩২ বলে আনেন ৬৭ রান। বরিশালের বড় সংগ্রহের পথে ২৫ বলে ৩৬ রানের অবদান রাখেন ওপেনার সিলভা।

শেষদিকে করিম জানাতেদর ১২ বলের ১৭ রানের ইনিংসে দুইশ ছুঁইছুঁই রান জমা করে মেহেদী মিরাজের দল। বল হাতে মাশরাফী বাদে সিলেটের কেউ তেমন উজ্জ্বল ছিলেন না। একটি করে উইকেট নিয়েছেন রেজা, ওয়াসিম ও থিসারা পেরেরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০২৩মিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT