চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত কর্মকর্তাদের তথ্য জানাতে হবে বাংলাদেশ ব্যাংককে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A
বন্যা-কৃষিঋণ-বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের থেকে ঋণ আদায়

অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যাবতীয় তথ্য জানাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, কোনও কর্মকর্তা অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত হলে তার ব্যক্তিগত তথ্য চূড়ান্তভাবে বরখাস্ত করার ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে হবে।

‘স্ব-স্ব প্রতিষ্ঠানের শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার তথ্যাদি সিএমএমএস (করপোরেট মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমে) সংরক্ষণ ও ব্যবহার’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, কোনও কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলে তাদের তথ্যাদি (নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, চূড়ান্তভাবে বরখাস্তের তারিখ ও কারণ) বাংলাদেশ ব্যাংকের অথরাইজড কর্মকর্তার মাধ্যমে সিএএমএস-এ এন্ট্রি করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, চূড়ান্তভাবে বরখাস্ত করার ৩ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করে শাস্তিমূলক ব্যবস্থার পক্ষে ডকুমেন্টস-এর কপি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগে পাঠাতে হবে। আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোনও কর্মকর্তার শাস্তি শিথিল বা মওকুফ করা হলে সিএমএএম থেকে ওই কর্মকর্তার তথ্য বাদ বা মুছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টস-এর কপিসহ সচিব বিভাগকে ৩ কার্যদিবসের মধ্যে অনুরোধ জানাতে হবে।

ইতোপূর্বে সিএমএমএস-এ এন্ট্রি করা তথ্যগুলো থেকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত করা কর্মকর্তাদের তথ্য ব্যতীত অন্যান্য তথ্যগুলো মুছে বা বাদ দেওয়ার জন্য একটি তালিকা প্রস্তুত করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে সচিব বিভাগে পাঠাতে হবে।

Reneta

পূর্ব-অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা নিয়োগের আগে ওই কর্মকর্তার প্রয়োজনীয় তথ্য সিএমএমএস থেকে অবশ্যই যাচাই করে নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থ আত্মসাৎআর্থিক প্রতিষ্ঠানদুর্নীতিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT