চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বব ডিলানের সেরা ‘কনসার্ট ফর বাংলাদেশ'(ভিডিওসহ)

নাসিমুল শুভনাসিমুল শুভ
৭:২৯ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৫
বিনোদন
A A

সংগীত শিল্পী বব ডিলানের সর্বকালের সেরা লাইভ পারফরমেন্সের মধ্যে ১৯৭১ এর ‘কনসার্ট ফর বাংলাদেশ’ সংগীত ইতিহাসে স্থান করে নিয়েছে। নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনের পাশে বাংলাদেশের জন্য গেয়েছিলেন ‘বিটলস’ ব্যান্ডের বব ডিলান। সেই অনবদ্য সংগীতায়োজন তাঁর জীবনের শ্রেষ্ঠ কনসার্টগুলোর একটি বলে বিবেচিত হয় সংগীত দুনিয়ায়।

লোকসংগীত দিয়ে শুরু হলেও আজ থেকে ৫০ বছর আগে ইলেকট্রিক গিটার হাতে প্রথম মঞ্চে উঠেছিলেন বিশ্বের অন্যতম সংগীত-গুরু বব ডিলান। অ্যাকুইস্টিক গিটার দিয়ে লোকসংগীত ঘরানার গান গাওয়া ডিলান ১৯৬৫ সালে ইলেকট্রিক গিটার হাতে প্রথমবার উঠেছিলেন মঞ্চে।

প্রথমবারের মতো ইলেকট্রিক গিটার হাতে বব ডিলানের মঞ্চে ওঠার দিনটি উদযাপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে। ইলেকট্রিক গিটারের ‘রক এন রোল’ ঘরানায় বুঁদ হওয়ার আগে ও পরের মঞ্চ মাতানো ডিলানের সর্বকালের সেরা কনসার্টগুলোও স্মরণ করছে সংগীত দুনিয়া:

৭১’এর কনসার্ট ফর বাংলাদেশ ও বব ডিলান
১৯৬৬ থেকে ৭১ পর্যন্ত ডিলানকে মঞ্চে সরাসরি গাইতে দেখা যায়নি। তবে রবি শঙ্কর, জর্জ হ্যারিসন আর এরিক ক্ল্যাপটনরা বাংলাদেশের জন্য গান গাইবেন আর ডিলান থাকবেন না তা হয়না।

তাইতো পাকিস্তানের চাপিয়ে দেয়া যুদ্ধ এবং ঘূর্নিঝড় উপদ্রুত বাংলাদেশের জনগণের জন্য সচেতনতার জন্য আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ বিটলস ব্যান্ডের ডিলান গেয়েছিলেন ‘এ হার্ড রেইন’স আ-গনা ফল’,‘ব্লোইন ইন দ্য উইন্ড’,‘জাস্ট লাইক এ ওমেন’সহ আরও কয়েকটি গান।

জনমানুষের জন্য কণ্ঠের হাতিয়ার নিয়ে ডিলান ছিলেন সদা জাগ্রত সুরসৈনিক। শুধু কনসার্ট ফর বাংলাদেশেই নয়, মানুষের অধিকার নিয়ে তিনি সোচ্চার ছিলেন সবসময়।

Reneta

ইলেকট্রিক গিটারে ঝংকার তোলার আগে ১৯৬৩ তে যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস আন্দোলনের অংশ হিসেবে মার্চ অন ওয়াশিংটনে পিটার,পল ও ম্যারি এবং জোয়ান বায়েজদের সাথে গলা মিলিয়ে গেয়েছেন অধিকারের গান। ৬০ এর দশকজুড়ে গেয়েছেন, বাজিয়েছেন ম্যানচেস্টারের ফ্রি ট্রেড হলে, দ্য জনি ক্যাশ শো। গান-গিটারে মঞ্চ মাতানো মানুষটি ৯০’এর দশকে সরাসরি কনসার্টে গাওয়া কমিয়ে দেন একেবারে। তবে ১৯৯৪ সালের উডস্টক ফেস্টে আবারও শ্রোতা-ভক্তদের সামনে হাজির হয়ে ভক্তদের মনে দাগ কেটে যান বব ডিলান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্ট ফর বাংলাদেশবব ডিলান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৭, ২০২৬

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT