চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার জন্মদিনে সকাল শুরু গানে গানে

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
১১:৪৭ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

জন্মদিনের প্রথম সকালে ভক্ত, শ্রোতা,বন্ধু ও স্বজনদের শুভেচ্ছা এবং ভালবাসায় সিক্ত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রিয় শিল্পীকে নিয়ে গানে গানে সকাল শুরু অনুষ্ঠানের বিশেষ পর্বের আয়োজনে করে চ্যানেল আই। রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানাতে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা ছাড়াও টেলিফোনে রেজওয়ান চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শীতের সকালে চ্যানেল আইয়ের ছাতিম তলায় গানে গানে সকাল শুরু অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিদিনের মতোই গানে গানেই শুরু হয় সকাল। পরে জানানো হয় প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরীর বন্যার জন্মদিন উপলক্ষে গানে গানে সকাল শুরুর বিশেষ আয়োজন।

যদিও তার আগে থেকেই প্রিয় শিল্পীকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আইয়ের ছাতিম তলায় উপস্থিত তার কাছের মানুষেরা। শুভেচ্ছা জানাতে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আবুল হাসান মাহমুদ অালী, মাহবুবুল অালম শাকিল, কথাশিল্পী ইমদাদুল হক মিলন, গায়ক সাদি মোহাম্মদ, ইফতেখারুল ইসলাম, অভিনেতা আফজাল হোসেন।

জন্মদিনে ভক্তদের জন্য রবীন্দ্রনাথের বিশেষ গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

প্রিয় শিল্পীর জন্মদিনের উপলক্ষে অনুষ্ঠানের শেষ পর্যন্ত গানের ফাঁকে ফাঁকে কবিতা পাঠ করেন সংস্কৃতিমন্ত্রী, অভিনেতা আসাদুজ্জামান নূর। পরে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের শুভেচ্ছা জানান সংস্কৃতিমন্ত্রী।

Reneta

রেজওয়ানা চৌধুরী বন্যাকে টেলিফোনে শুভেচ্ছা জানান তার ভক্ত, স্বজন ও বিশিষ্টজনেরা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

পরে জন্মদিন উপলক্ষে ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে গরীব ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানে গানে সকাল শুরুরেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT