বন্যাকবলিত এলাকা পরিদর্শনে দিনাজপুরে পৌঁছেছেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করার পর কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এরপর তিনি কুড়িগ্রাম জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষীপ্রিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও বন্যার্তদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
সেখান থেকে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।








