চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুর জন্মদিনে বন্ধুর শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
তারকাকথন, বিনোদন
A A

আজ (২৫ সেপ্টেম্বর) লাক্সতারকা অপর্ণা ঘোষের জন্মদিন। বিশেষ এই দিনে তার বন্ধু আরেক লাক্সতারকা, অভিনেত্রী জাকিয়া বারী মম শুভেচ্ছা জানিয়েছেন।

মম তার ফেসবুকে অপর্ণাকে উদ্দেশ্য করে লিখেছেন, শুভ জন্মদিন বন্ধু। আমি তোমাকে ভালোবাসি।

অপর্ণা ঘোষ এবং জাকিয়া বারী মম দুজনেই লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। অপর্ণা ২০১৫ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় শীর্ষ চারে ছিলেন। মম পরের বছর (২০০৬) এই প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন।

ক্যারিয়ারের শুরু দিক থেকেই অপর্ণা-মম দুজনেই ভালো বন্ধু। তারা দুজন আলাদাভাবে চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে অনেকগুলোই ইমপ্রেস টেলিফিল্মের। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

মম বি. বাড়িয়া জেলার মেয়ে হলেও অপর্ণার বেড়ে উঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রামের জিইসির মোড় এলাকায় অপর্ণার বাসা। ২০০৬ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা চারের একজন ছিলেন। তারপর চট্টগ্রাম থেকে ঢাকায় এসে কিছু টিভি নাটকে অভিনয় করেছেন। ২০০৯ সাল থেকে কাজের চাপ বেড়ে যাওয়ায় স্থায়ীভাবে ঢাকায় থাকা শুরু করেন।

২০১৪ সালে অভিনয় করেন জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের চলচ্চিত্র ‘মেঘমল্লার’। অভিনয় করেন প্রসূন রহমান পরিচালিত ‘সুতপার ঠিকানা’ সিনেমায়। দুটো সিনেমায় অভিনয় নৈপুণ্যে দারুণ আলোচিত হন অপর্ণা।

Reneta

অপর্ণার প্রথম চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। দ্বিতীয়টি ইফতেখার ফাহমির ‘টু বি কন্টিনিউড’; আর তৃতীয়টি গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’। ‘মৃত্তিকা মায়া’ ছবিতে পার্শ্ব-চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৩ অর্জন করেন অপর্ণা।

এই অভিনেত্রী এখন কয়েকটি টিভি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। সর্বশেষ ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষজাকিয়া বারী মম
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT