চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্ধু বেশে মুসলিম নিধনের হিড়িক পড়ে গেছে’

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৬:৪৫ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

জঙ্গি সংগঠন আইএস দমনে সিরিয়ায় রাশিয়ার অব্যাহত অভিযানে কৌশলী অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশে সক্রিয় বিভিন্ন ইসলামী দল।

তারা বলছে, সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা মূলতঃ মধ্যেপ্রাচ্যে রাশিয়ার উপস্থিতি এবং নিজেদেরকে পরাশক্তি হিসেবে জানান দেওয়ার কৌশল।

শিয়া বাশার আল আসাদ সংখ্যালঘু হয়েও ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের মতো এই ইসলামী দলগুলোও বলছে, সেখানে আইএসের বিরুদ্ধে আক্রমণের কথা বলে মূলতঃ আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা গ্রুপগুলোর বিরুদ্ধেই রাশিয়া বোমা হামলা করছে।

তবে ইসলামী দলগুলো বলছে, তারা আইএসের সন্ত্রাসী কাজকেও সমর্থন করে না।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মো. জাফরউল্লাহ খান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা বিষয়টা পর্যবেক্ষণ করছি। মুসলিম বিশ্বের স্বার্থের জন্য যেটা অনুকূলে হবে সেটাই গ্রহণ করবো। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে আগ্রাসন চলছে দাবি করে তিনি বলেন, সমগ্র বিশ্বে মুসলিম নিধনের একটা হিড়িক পড়েছে। কেউ বন্ধু সেজে আবার কেউ শত্রু সেজে যে যেভাবে পারছে মুসলমানদের মেরেই চলছে।

সিরিয়ায় রাশিয়ার অভিযানকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পক্ষ-বিপক্ষ নয় যারা মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে আমরা তাদের বিরুদ্ধে।তবে ইসলামী দলগুলোর কেউ কেউ সিরিয়ায় রাশান অভিযানকে মধ্যপ্রাচ্যর রাজনীতির অংশ বলেই মনে করছেন।

Reneta

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী চ্যানেল আই অনলাইনকে বলেন, সিরিয়া ভূ রাজনৈতিক দ্বন্দ্বের শিকার। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। এখানে শিয়া সুন্নির দ্বন্দ্বের কারণেই এমনটা ঘটে চলেছে।

সিরিয়ার আইএস অবস্থান বিষয়ে তিনি বলেন, আইএস বা আল-কায়দা যাই হোক না কেন আমরা বিভক্তি চাই না। আমরা চাই মুসলিম বিশ্বের লোকজন একসাথে ঐক্যবদ্ধভাবে থাকুক।

তিনি আশা করেন, আরব দেশগুলোতে শিয়া-সুন্নি দ্বন্দ্বের আবসান হলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস নির্মূল অভিযানসিরিয়া-রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT