চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হোক ঝুঁকিপূর্ণ অপ্রয়োজনীয় সিজার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৬ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
সম্পাদকীয়
A A

গত ৩ বছরে (২০১৬-২০১৮) বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি ৫১ শতাংশ বেড়েছে বলে চারদিন আগে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। ওই প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র গত বছরেই ৮ লাখ ৬০ হাজার নারীর অপ্রয়োজনীয় সিজার হয়েছে। অথচ প্রয়োজন থাকার পরও টাকার অভাবে এই সময়ে ৩ লাখ নারী তা থেকে বঞ্চিত হয়েছেন।

ওই বছরে এসব (৮ লাখ ৬০ হাজার) সিজারের জন্য খরচ হয়েছে ৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ হাজার কোটি টাকা। সেভ দ্য চিলড্রেন বলছে, প্রতিটি সিজারের পেছনে খরচ হয়েছে কমপক্ষে ৫০ হাজার টাকা। এতে অর্থ অপচয়ের পাশাপাশি মা ও শিশুকে ঝুঁকিতে ফেলা হয়েছে।

সেই প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি আদালতে বলেছেন, গত বছর দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৭৭ শতাংশ অপ্রয়োজনীয় সিজার করা হয়েছে, যা আশঙ্কাজনক।

রিটে ব্যারিস্টার সুমন আরো জানান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, কেবল আর্থিক সুবিধার জন্যই হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতি মায়েদের সিজার করাতে বাধ্য করেন। প্রায় ৯৫ শতাংশ ক্লিনিক এই কাজ শুধু টাকার জন্য করে।

তার মতে, অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন যদি বন্ধ করা না যায়, তাহলে এটি সংকটজনক অবস্থায় মোড় নিবে। তাই সিজারিয়ান সেকশন কেনো বন্ধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে এর কারণ জানতে চেয়ে রুল জারির জন্য তিনি হাইকোর্টে আবেদন করেছেন।

আমরা জানি, এখন কোনো নারীর সন্তান জন্মদান মানেই সিজার। হাতে গোনা খুব কম নারীই আছেন, যারা স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) সন্তানের জন্মদিতে পারেন। যারা এটা পারেন, নিশ্চিত করেই বলে যায় তারা, সৌভাগ্যবান। কিন্তু কেন নরমাল ডেলিভারি হচ্ছে না? ব্যারিস্টার সুমনের রিটের ভাষ্য এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনই তার উত্তর। সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে, ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক আর এক শ্রেণির মুনাফালোভী মানুষের কারণেই আজ মা ও শিশুর পাশাপাশি পুরো জাতিকেই ঝুঁকির মুখে ফেলে দেয়া হয়েছে।

Reneta

এ নিয়ে গত কয়েক বছর অনেক আলোচনা হয়েছে। সিজার বন্ধে কিছু কিছু উদ্যোগের কথাও শোনা যায়। কিন্তু কার্যক্ষেত্রে কাজের কাজ হয়নি। তাই সিজার থেমে নেই, চলছেই। এটা ঠিক কোনো কোনো ক্ষেত্রে মা ও শিশুর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু আমরা সবাই জানি, তার সংখ্যা খুবই নগণ্য। তাহলে এত এত সিজার হচ্ছে কেন?

এর উত্তর আমাদের খুব দ্রুত খুঁজে বের করতে হবে। আমরা মনে করি, তা না হলে পুরো জাতিকেই এর মাশুল গুনতে হবে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যারিস্টার সুমনসিজারসিজারিয়ানসেভ দ্য চিলড্রেনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT