চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বন্দুকযুদ্ধে নিহত’র ঘটনা পর্যবেক্ষণ করছে ছাত্রলীগ

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৬:১৩ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

মাগুরায় মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আসামী মেহেদী হাসান আজিবর এবং হাজারীবাগে নির্যাতন করে শিশু হত্যার আসামী থানা ছাত্রলীগের সভাপতি আরজু মঙ্গলবার আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ছাত্রলীগ বলেছে, মাগুরার ঘটনায় ছাত্রলীগের দায় নেই। আর হাজারীবাগের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাগুরার ঘটনায় হওয়া মামলায় ৩ নম্বর আসামী মেহেদী হাসান আজিবর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, মাগুরার ঐ নেতা ১২ বছর আগে ছাত্রলীগে ছিলেন। আমরা ১২ বছর পর এসে তার দায় নিতে পারি না।

রাজধানীর হাজারীবাগে কিশোর রাজা মিয়াকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ ছিলো আরজুর বিরুদ্ধে। সেও র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

এ প্রসঙ্গে জাকির বলেন, এ ঘটনায় আমরা এখনই কিছু বলতে চাই না। দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে জানাবো।

কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা নিহত হওয়ার ঘটনা সরকারের পক্ষ থেকে ছাত্রলীগের বিরুদ্ধে কোনো সাবধান বাণী কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টা পর্যবেক্ষণ করছি; আমরা পরে জানাব।


Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর হত্যাশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT