চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানীতে ধর্ষণের শিকার শিক্ষার্থীর ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২০, মে ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা এমনটা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।

আব্দুল বাতেন বলেন, বনানীর ধর্ষণ মামলার দু’জন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।আজ সাফাতের ড্রাইভার বিল্লালের রিমান্ড শেষ হবে, তাকে আজ আদালতে হাজির করা হবে। অপরদিকে কাল দেহরক্ষী রহমতের রিমান্ড শেষে আদালতে তোলা হবে।

আরেক প্রধান আসামি নাঈম আশরাফের রিমান্ড চলছে জানিয়ে ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, নাঈমের রিমান্ড চলছে, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে ঘটনা সম্পর্কে আমরা পুরোপুরিই পরিস্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত ১১ মে সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন আদালতে তোলা হলে আদালত সাফাতকে ৬ দিন এবং সাদমান সাকিফকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Reneta

এছাড়া গত ১৫ মে সাফাতের দেহরক্ষী রহমতকে গুলশান থেকে এবং ড্রাইভার বিল্লালকে নবাবপুর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রহমতকে ৩ দিন এবং বিল্লালকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

গত ২৮ মার্চ বনানীতে দ্য রেইনট্রি হোটেলে বন্ধুর মাধ্যমে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধর্ষণের শিকার হন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। এরপর অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বনানীতে ছাত্রী ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

এপ্রিল ২৮, ২০২৬

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT