চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনানী কবরস্থানে চির ঘুমে কবরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, বিনোদন
A A

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরী। শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে সমাহিত করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, যোহরের নামাজের পর কবরী আপার জানাজা শেষে দুপুর প্রায় আড়াইটার দিকে তার দাফন সম্পন্ন হয়। এসময় কিংবদন্তী অভিনেত্রীর পরিবারের সদস্য ও শিল্পী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে দুপুর ১টার দিকে বনানী কবরস্থানের সামনে কিংবদন্তী অভিনেত্রী ও মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হয়।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

হিমঘর থেকে শনিবার সকালে কবরীর মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নিয়ে যাওয়া হয়।। সেখানে গোসল করানো শেষে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে। কিছুক্ষণ রাখার পর কবরীর মরদেহ দুপুর সাড়ে বারোটার দিকে বনানী কবরস্থান এলাকায় নিয়ে যাওয়া হয়।

৫ এপ্রিল করোনা ধরা পড়ার ঠিক ক’দিন আগেই কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ডাবিং ও সম্পাদনার কাজ চলছিলো। ছবিতে কবরী নিজেও অভিনয় করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়অভিনেতাঅভিনেত্রীএফডিসিকবরীচলচ্চিত্রজায়েদ খাননায়িকামিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতিসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT