চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বনকর্মীদের জীবন রক্ষায় এগিয়ে এলো ইনসেপ্টা এবং প্রকৃতি ও জীবন

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
১০:২৮ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বন অধিদপ্তরকে সাপের বিষ প্রতিরোধী ‘অ্যান্টিভেনোম ইনজেকশন’ দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

বন অধিদপ্তর বলছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও বনকর্মীদের নিরাপত্তায় ইনসেপ্টার অ্যান্টিভেনোম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের বন-বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় দুর্গম এবং প্রতিকূল পরিবেশে কাজ করেন বন অধিদপ্তরের কর্মীরা। দায়িত্ব পালনকালে সাপের কামড়ে বন কর্মীদের মৃত্যুও হয়েছে। এজন্য বন অধিদপ্তরকে অ্যান্টিভেনোম ইনজেকশন দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের পরিচালক মুকিত মজুমদার বাবু প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর হাতে ভ্যাকসিন তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচলক এ এস এম জহির উদ্দিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সদস্যরা।

দেশে প্রথম অ্যান্টিভেনোম ইনজেকশন উৎপাদন করছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। ভবিষ্যতেও বন কর্মীদের অ্যান্টিভেনোম ইনজেকশন সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

সাপ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে গণসচেতনতা বাড়াতে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু।

Reneta

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT