চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদির নাম আলোচনায় এলেও যথাযথ প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২২, মে ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

ইয়াবা ব্যবসার সাথে কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম আলোচনায় এলেও যথাযথ প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বদির বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নিতে আরও প্রমাণের দরকার বলেও জানান তিনি।

তিনি বলেছেন, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত থাকুক সবাইকে কঠোরভাবে দমন করা হবে। যুব সমাজকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর নির্দেশেই এই অভিযান।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, জিরো টলারেন্স নীতিতে গত কয়েকদিন ধরে দেশব্যাপি চলছে মাদকের বিরুদ্ধে আইন শৃক্সখলা বাহিনীর অভিযান। গোয়েন্দাদের পরিসংখ্যান বলছে, ফেন্সিডিলের পর ইয়াবায় ছেয়ে গেছে দেশ।কোনো ভাবেই ইয়াবা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখনই মাদকের লাগাম টেনে ধরা না গেলে উন্নয়নের রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসা করে অনেকেই অনেক টাকার মালিক বনে গেছে। তারা মাদকের পাশাপাশি অস্ত্রও কিনছে। এদের ধরতে গিয়েই বন্দুকযুদ্ধ হচ্ছে।

তিনি বলেন, ‘আপনারা যার (বদি) নাম বলেছেন তিনি একবার জেলে গেছেন, তার বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। আপনাদের কাছে তথ্য থাকলে আপনারাও তথ্য দিন।’

Reneta

‘বদির বিরুদ্ধে কি কোনো প্রমাণ নেই?’এক সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই আছে। তবে আমাদের আরও প্রমাণের দরকার। প্রমাণ না পেলে আমরা কারো কাছে যাচ্ছি না। আপনার কাছে যদি কিছু থাকে পাঠিয়ে দেবেন। সবার কাছে আহ্বান করছি, কারো বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে যাদের প্রমাণ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

ইয়াবার বিস্তারের জন্য মিয়ানমারের অসহযোগিতাকে দায়ী করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চলমান মাদক দমন অভিযানে বন্দুকের ব্যবহার নিয়ে মানবাধিকার কর্মীরা সন্দেহ করলেও ঘটনাগুলো ‘বন্দুকযুদ্ধ’ বলেই দাবি করেছেন আসাদুজ্জামান কামাল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবদুর রহমান বদিইয়াবালিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT