চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদর নেতা মুজাহিদের যতো প্রমাণিত অপরাধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

২০১২ সালে ২১ জুন আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। বিচারে ওই অভিযোগগুলোর মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হয়।

২০১৩ সালে র ১৭ জুলাই তাকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং তৃতীয় অভিযোগে পাঁচ বছর এবং সপ্তম অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি দুইটি অভিযোগ প্রমাণিত হয়নি।

যে তিন অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তার মধ্যে বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা ও পরিকল্পনার অপরাধে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ফাঁসির আদেশ হওয়ায় আলাদাভাবে সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনকে অপহরণের পর হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড থেকে মুজাহিদকে অব্যাহতি দেন সর্বোচ্চ আদালত।

আর ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বেঞ্চ। এছাড়া অন্য দুটি অপরাধে মুজাহিদকে দেওয়া ট্রাইব্যুনালের সাজা বহাল রাখেন আপিল বিভাগ।

মুজাহিদের প্রমাণিত অপরাধগুলোর মধ্যে-

প্রথম অপরাধ
দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী সেনারা এ দেশীয় কিছু সহযোগীদের নিয়ে সাধারণ মানুষদের নির্যাতনের বিবরণ দিয়ে একটি লেখায় তুলে ধরেন। এ লেখার বিরোধীতা করে ১৬ সেপ্টেম্বর ৭১ ‘দৈনিক সংগ্রামে’ একটি প্রবন্ধ ছাপানো হয়। এ প্রবন্ধে সিরাজুদ্দীনকে ‘ভারতের দালাল’ অভিহিত করা হয়। ১০ ডিসেম্বর ঢাকার চামেলীবাগের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটার সঙ্গে মুজাহিদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

Reneta

দ্বিতীয় অপরাধ
মুক্তিযুদ্ধের সময় জুনের প্রথম সপ্তাহে ফরিদপুরের রথখোলা গ্রামের রনজিৎ নাথ ওরফে বাবু নাথকে খাসাবপুর মসজিদের কাছ থেকে ধরে পুরাতন সার্কিট হাউসের কাছে নিয়ে যায় রাজাকাররা। সেখানে মুজাহিদের নির্দেশে নির্যাতন করে রাজাকাররা। এরপর বাবু নাথ সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় মুজাহিদের অপরাধ প্রমাণিত হলে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তৃতীয় অপরাধ
৭১ সালের ৩০ আগস্ট রাতে মতিউর রহমান নিজামীকে সঙ্গে নিয়ে নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেলে পাকিস্থানী সেনাদের ক্যাম্পে যান মুজাহিদ। সেখান সুরকার আলতাফ মাহমুদ, বিচ্ছু জালাল, শাফী ঈমাম রুমি এবং বদিউজ্জামানসহ কয়েকজনকে আটকে রেখে নির্যাতন করা হয়। এই অপরাধে মুজাহিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে বিচ্ছু জালাল ছাড়া অন্যদের হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পান ট্রাইব্যুনাল।

চতুর্থ অপরাধ
মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটে মাঠে পাকিস্থানী সেনাদের নিয়ে বাঙ্গালী নিধনের পরিকল্পনা করতেন মুজাহিদ। বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত জেনে রায়ের বাজার বদ্ধভূমিতে ১৪ ডিসেম্বর হত্যা করা হয় অসংখ্য বুদ্ধিজীবীকে। এই নৃশংস হত্যাকাণ্ডে মুজাহিদের জড়িত থাকার প্রমাণ পান আদালত। এই জঘন্য অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পঞ্চম অপরাধ
মুক্তিযুদ্ধের সময় ১৩ মে বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে রাজাকার কালু বিহারী, ওহাব, জালাল ও অন্য সহযোগিদের সাথে নিয়ে মুজাহিদ ফরিদপুরের বকচর গ্রামের হিন্দুদের ওপর হামলা চালায়। সেখানে মুজাহিদের নির্দেশে বীরেন্দ্র সাহা, নৃপেণ সিকদার, সানু সাহাসহ কয়েকজনকে হত্যা করার ঘটনা প্রমাণিত হয়। এই অপরাধের শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT