চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে: ওটিটিতে সেরা ৫ বলিউড সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

করোনার কারণে গেল বছর সারা বিশ্বব্যাপী বন্ধ ছিল সিনেমা হলগুলো। আর ঠিক সেই সময়টিতেই ওটিটি প্লাটফর্ম গুলো জনপ্রিয় হয়ে উঠেছে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় করোনাকালীন সময়টিতে অধিকাংশ সিনেমাই স্ট্রিমিং হয়েছিল ওটিটি প্লাটফর্মে। যারই ধারাবাহিকতায় চলতি বছরও একঝাঁক হিন্দি সিনেমা স্ট্রিমিং হয়েছে ওটিটিতে। যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ৫ ছবির কথা থাকলো এখানে:

সর্দার উধম
সুজিত সরকারের পরিচালনায় ‘সর্দার উধম’ সিনেমার মাধ্যমে ফুটে উঠেছিল বিপ্লবী সর্দার উধম সিং এর জীবনী। যেখানে আরো তুলে ধরা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাবলি। জেনারেল ও ‘ডায়ারকে হত্যা করা উধম সিং-এর চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। একাডেমি পুরস্কারের মঞ্চে ভারতীয় সিলেকশনের দৌড়েও একেবারে প্রথম দিকেই ছিল অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হওয়া ‘সর্দার উধম’ ছবিটি।

শেরশাহ
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানী অভিনীত ‘শেরশাহ’ ছবিটি মূলত প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে। যিনি দেশের জন্য কারগিল যুদ্ধের ময়দানে নিজের প্রাণ আত্মত্যাগ করেছিলেন। সিদ্ধার্থ-কিয়ারা জুটি ছবিটিতে বেশ প্রশংসিত হয়েছে দর্শকদের কছে। চলতি বছর ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে ‘শেরশাহ’ দর্শকদের কাছে খুব প্রিয় হয়ে উঠে। ছবিটি স্ট্রিমিং হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

শেরনি
২০২০ সালে ‘শকুন্তলা দেবী’র পর চলতি বছর বিদ্যা বালান ‘‌শেরনি’‌ সিনেমার মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন। ফরেস্ট অফিসারের ভূমিকায় বিদ্যা বালান এবং মানুষ-পশু সংঘর্ষ দারুণভাবে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। পরিচালক অমিত মাসুরকারের মাধ্যমে বিদ্যা বালন দর্শকদের অন্য এক জগতে নিয়ে গিয়েছিলেন। ছবিটি শুধুমাত্র এক নরখাদক বাঘিনীর গল্প নিয়ে নয়, বরং পুরুষ শাসিত সমাজে এক মহিলা অফিসারের নেতৃত্ব নিয়ে এর কাহিনী। ২০২১ সালে ‘শেরনি’ অন্যতম সেরা সিনেমা, যা ভারতের হয়ে অস্কারে প্রবেশের জন্য মনোনীত হয়েছিল। এই ছবিটিও অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।

মিমি
এ বছরের আরও একটি জনপ্রিয় সিনেমা হল কৃতি শ্যানন অভিনীত ‘মিমি’। যেটি পরিচালনা করেছেন লক্ষ্মন উটেকর। এটি বলিউডের মাশালা ফিল্ম হলেও তাতে রয়েছে দারুণ এক গল্প। নাটক, নাচ, মিউজিক, আবেগ সবই রয়েছে ‘মিমি’-তে। সারোগেসি মাদারের গল্প নিয়ে ‘মিমি’। কৃতি ছাড়াও সুপ্রিয় পাঠক, মনোজ পাওহা, সাই তমহঙ্কর ও পঙ্কজ ত্রিপাঠির অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। ছবিটি স্ট্রিমিং হয়েছে নেটফ্লিক্সে।

দ্য হোয়াইট টাইগার
একটা দেশের মধ্যে থাকে দুটো পৃথক দেশ- একটা ইন্ডিয়া, অন্যটা ভারত। এই দুইয়ের মাঝে একটা লম্বা বিভেদ রেখা টেনে দিয়েছে কোনও মানুষের আর্থিক অবস্থান। ভারতীয় সমাজব্যবস্থায় ধনী-দরিদ্রের মাঝের এই শ্রেণীবৈষম্য নিয়েই প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও এবং নবাগত আদর্শ গৌরবের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। ছবিটি মুক্তি পায় নেটফ্লিক্সে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থালাইভিবছর শেষেবেল বটমমিমিমুম্বাই সাগালিড বিনোদনশেরনিশেরশাহসন্দীপ অর পিংকি ফারারসালতামামি ২০২১
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT