চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধের অস্ত্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
কুমিল্লা, জনপদ, শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফরহাদুর রহমান: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. জুলহাস মিয়া। তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুর ভাষণে উদ্ভাসিত হয়েই বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণকে ‘ওয়ার্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করায় বঙ্গবন্ধু পরিষদের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু তাহের বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীরা কখনো মুক্তিযুদ্ধ ও দেশ বিরোধী হতে পারেনা। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু বিএনপি-জামাতপন্থী শিক্ষক নকল বঙ্গবন্ধু পরিষদের নামে প্রচারণা চালাচ্ছে। বঙ্গবন্ধুর ভাষণের এত বড় স্বীকৃতিতে যারা কোন কর্মসূচী দিতে সমর্থ হয়নি, তারা কিভাবে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়। মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযুদ্ধের প্রেরণা। বঙ্গবন্ধু তার সময়ের পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবতেন, স্বপ্ন দেখতেন স্বাধীন সোনার বাংলার।

সভায় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ হতে জিয়া উদ্দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু স্কয়ার’ স্থাপনের দাবি জানান। এ সময় সভায় উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জি এম মনিরুজ্জামান, সাংবাদিকতা বিভাগের প্রধান মাহবুবুল হক ভূইয়া, রসায়ন বিভাগের প্রধান ড. এ কে এম রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওমর রানাসহ বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চের ভাষণকুমিল্লা বিশ্ববিদ্যালয়বঙ্গবন্ধু পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT