চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভাস্কর্য নিয়ে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর ক্রমাগত হুমকির মধ্যেই দুর্বৃত্তদের কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর, ভাস্কর্য স্থাপনে বিরোধীতাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মৌলবাদী চক্রের বিরুদ্ধে প্রতিবাদী জেলায় জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

শনিবার বিকেল ৫টার দিকে অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হোসেন আকাশ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও সংবিধান থেকে ধর্মনিরেপেক্ষতা উচ্ছেদের হুমকি প্রদানকারী মামুনুল হক গংদের প্রতিরোধ করুন এবং প্রতিরোধ করুন সাম্প্রদায়িক শক্তির সকল যড়যন্ত্র-এ দাবিতে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সঙ্গীত সমন্বয় পরিষদ।

শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হলের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সঙ্গীত সমন্বয় পরিষদ, বহুরূপী নাট্য স্ংস্থা, নিথুয়া একাডেমি, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, বিভাগীয় সঙ্গীত সমন্বয় পরিষদ, বিভাগীয় চারু শিল্পী পর্ষদ, ময়মনসিংহ একাডেমী অব ফাইন আর্টস, বাংলার মুখ, লোককৃষ্টি সংস্থা, ময়মনসিংহ বাউল সমিতি, ছায়ানট, সন্দীপন সাংস্কৃতিক সংস্থা, অনসাম্বল থিয়েটার, নোঙ্গর মিডিয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ প্রতিবাদের আয়োজন করে।

শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ওই ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে।

Reneta

কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানান, একই বেদিতে বঙ্গবন্ধুর তিন ধরণের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এই বেদিতে জাতীয় চার নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের পথে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত জানান, সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি রাজধানী ঢাকার দোলাইপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার বিরুদ্ধে ইসলামপন্থী কয়েকটি দল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

তেমনই একটি বিক্ষোভ কর্মসূচি থেকে গত ১৩ নভেম্বর ঢাকায় খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির তীব্র সমালোচনা করে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাব এবং ওই বুড়িগঙ্গায় ভাস্কর্য ছুঁড়ে ফেলব।’

একইদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম একটি অনুষ্ঠানে মামুনুল হকের সুরেই কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর ভাস্কর্য
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT