চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর বিষয়ে আবারও নিজের অবস্থান জানালেন প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলেই আমি প্রধান বিচারপতি হতে পেরেছি।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির ১নং বার ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে ষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে ‘প্রশ্ন তুলেছেন’ বলে অভিযোগ করে আসছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এমনকি এই বিষয়ে তারা প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করে আসছিলেন।

প্রধান বিচারপতি বলেন, আমাদের আরও লেখাপড়া করতে হবে। প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে কয়েক হাজার মেধাবী ছেলে মেয়ে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা নিচ্ছে। পরবর্তিতে সেখানে তারা মেধার সাক্ষর বহন করে চাকুরি ও নাগরিকত্ব গ্রহণ করে আর দেশে ফিরছে না। এ মেধা পাচার নিয়ে এখনি আমাদের ভাবতে হবে এবং এটা বন্ধ করতে হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, সাইবার ক্রাইম করে বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের আইনজীবীদের ‘সাইবার ক্রাইম ল’ বিষয়ে লেখাপড়া নেই। তাই ‘সাইবার ক্রাইম ল’ বিষয়ে আমাদের পড়তে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রনজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা দায়রা জজ মোঃ আবু তাহের, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট এজি এম আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT