চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৯:২৫ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দিনটিকে স্মরণ করে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

১৯৭২ এর ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালী জাতি পেয়েছিলো স্বাধীনতার পূর্ণতা।

দিনটিকে স্মরণ করতে জাতির জনকের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিনটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করার কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১১ জানুয়ারীর পর থেকে আওয়ামী লীগে থাকা আগাছা দূর করা হবে। তিনি জানান, দলে দু-একটা জামায়াত প্রবেশ বিচ্ছিন্ন ঘটনা। এসব অনুপ্রবেশকারী পরগাছা বিভিন্ন অপকর্ম করে, যাতে শেখ হাসিনার সব অর্জন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রসঙ্গে তিনি বলেন বিএনপি এখন নালিশী দলে পরিনত হয়েছে। তিনি বলেন,  ‘বিএনপিকে অনুমতি দিয়ে লাভ কী? কর্মসূচি দিয়ে নেতারা মাঠে নামে না। নেতা না নামলে কর্মী কীভাবে মাঠে নামবে?’

Reneta

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের প্রধান শত্রু অসাম্প্রদায়িকতা। আমাদের আগামী দিনের শপথ হলো সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা এই সাম্প্রদায়িকতাকে প্রতিহত, প্রতিরোধ এবং মোকাবিলা করব।’

ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারি বাঙালিদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে। এর মধ্য দিয়ে বিজয় পূর্ণতা পায়।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জীবননাশের ষড়যন্ত্র কারা করছে তা দেশবাসী জানে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT