চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচারে সাফ ফুটবল সরাসরি

নাসিমুল শুভনাসিমুল শুভ
৭:২৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি, ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আজ মঙ্গলবার দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ পরীক্ষামূলকভাবে সম্প্রচার করছে।  এই স্যাটেলাইটের মাধ্যমে সাফ ফুটবলের ম্যাচ সরাসরি দেখাচ্ছে বিটিভি।

এর আগে স্যাটেলাইট পরিচালনাকারী এর তদারক সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে।

বিসিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: বিটিভি’র মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা পরীক্ষামূলকভাবে সীমিত আকারে সম্প্রচারের করা হচ্ছে।

বিসিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম

এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনের ফিড নিয়ে স্যাটেলাইটের মাধ্যমে তা বিটিভিতে সম্প্রচার করা হচ্ছে।’

স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার কথা উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন: ১২ মে উৎক্ষেপণের পর থেকে কিছু টেস্ট হয়েছে। আইওটি টেস্ট হয়েছে, নেটওয়ার্ক প্রিভিউ টেস্ট হয়েছে। এখন খেলাটা দেখিয়ে এই স্যাটেলাইটের সম্প্রচার সক্ষমতা পরীক্ষা করছি। আসলে বলতে গেলে আমরা কয়েকদিন আগে থেকেই সম্প্রচার সক্ষমতা যাচাই করছি।

গত ১২ মে বাংলাদেশ সময় ভোর ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সফলভাবে বঙ্গবন্ধু–১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। ২১ মে স্যাটেলাইটটি নিজস্ব অরবিটাল স্লটে পৌঁছে। এরপর থেকে স্যাটেলাইটটির ব্যবহার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু স্যাটেলাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে ২ চুক্তি ও ১৭টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT