চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গবন্ধু: স্মৃতিতে অবিনশ্বর’

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:৫৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বঙ্গবন্ধু: স্মৃতিতে অবিনশ্বর’ শীর্ষক আলোচনা সভা ও স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

শামসুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এ কারণে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সম্মান অর্জন করেছেন।

তিনি আরও বলেন, অসাধারণ প্রতিভা ও বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বলেই তিনি বঙ্গবন্ধু। তিনি রাজনীতি ও সরকার পরিচালনার পাশাপাশি ৫টি গ্রন্থও রচনা করেছেন। ইতোমধ্যে তাঁর ৩টি গ্রন্থ মুদ্রিত হয়েছে। অবশিষ্ট ২টি গ্রন্থ পাণ্ডুলিপি আকারে আছে, শিগগিরই ছাপার কাজ শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে বাঙালির মনে পড়ে। বাঙালি বঙ্গবন্ধুকে মনে করে। বাঙালির মুক্তি ও স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের জন্য তাঁকে মনে করতেই হবে। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর কীর্তির জন্যই বাঙালির মনে সাহসের প্রতীক হয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকের দল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ঘাতকের হত্যার নিশানা আগস্টে ঘুরে বেড়ায়। বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দুই কন্যার একজন শেখ হাসিনাকে এই আগস্টেই হত্যার চেষ্টা করা হয়েছিল। ঘাতকের নিশানা থেকে রক্ষার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

Reneta

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন কলামিস্ট মোনায়েম সরকার, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার অ্যাডভোকেট আফিয়া বেগম।

অনুষ্ঠান শুরুর আগে উপাচার্য ধ্যাপক ফারজানা ইসলাম বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধুর স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসজাবিবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT