চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: শেখ পরশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জাতির পিতা যেমন দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা, তেমনি তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন আমাদের অর্থনৈতিক মুক্তি।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যুবলীগের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রূপনগর থানার আরামবাগ মাঠে ৩ হাজার অসহায়-দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রমে এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

তিনি আরও বলেন: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার প্রতি যে সম্মান, ভালবাসা দেখিয়েছেন; সেটি পৃথিবীতে বিরল। তিনি নিজের স্বপ্নকে বিসর্জন নিয়ে পিতার স্বপ্নকে ধারণ করেছেন, লালন করেছেন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন ছিল- দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো, দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কন্যা হিসেবে তিনি জীবন্মৃত্যুর সন্নিকটে থেকেও উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হন নি। পিতার প্রতি কন্যার ভালবাসার এমন নিদর্শন থেকে আজকের প্রজন্ম শিক্ষা গ্রহণ করতে পারে।

পরশ বলেন: আমাদের প্রিয় নেত্রী ১৯৮১ সালে চরম প্রতিকূল পরিবেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসেছিলেন। দেশে ফিরে পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন তিনি রাজনীতিকে মহান ব্রত জ্ঞান করে কাজ শুরু করেছিলেন; তখন থেকেই ওই বাংলাদেশবিরোধী চক্র বার বার তাঁকে হত্যা চেষ্টা করে। তবুও তিনি পিতার স্বপ্ন বাস্তবায়ন থেকে একটুও সরে আসেননি।

‘‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকলের দুঃখ-দুর্দশা বুঝতে পারেন বলেই তিনি নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিতদের নেত্রী; গণমানুষের নেত্রী।’’

প্রধান বক্তা যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নানাবিধ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে মানুষের কল্যাণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা সর্বদা সচেষ্ট রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবলীগশেখ ফজলে শামস পরশ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT