চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ডুফা কিডস অ্যাথলেটিক্সের আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
স্পোর্টস
A A

নতুন প্রজন্মের কাছে অ্যাথলেটেককে জনপ্রিয় করতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় দিনব্যাপী কিডস অ্যাথলেটিক্সের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধিত বন্ধু সংগঠন- ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)।

শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।

কিডস অ্যাথলেটিক্সের উদ্বোধন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। এসময় ডুফা সভাপতি ব্যারিস্টার এম শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জি এম আখতার হুসেইনসহ ডুফার অন্যান্য নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুফা সভাপতি ব্যারিস্টার শফিক বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে আজ প্রায় একবছর ধরে আমাদের সন্তানরা আজ গৃহবন্দী। অনলাইন পড়াশোনার সুযোগে তাদের মধ্যে মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও গেমসের আসক্তি মাত্রাতিরক্ত বেড়ে গেছে। মূলত সেই স্থবিরতা থেকে সবাইকে বাহির করে আনতেই আমাদের এই আয়োজন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, আমাদের দেশের অধিকাংশ অ্যাথলেটিক্সের আর্থিক অবস্থা খুবই শোচনায়। ফিটনেস ধরে রাখতে প্রয়োজনীয় সুষম খাবার তো দূরের কথা ভালোভাবে দৌড়ানোর একজোড়া জুতা কেনার সামর্থ তাদের নেই। তাই সমাজের স্বচ্ছল পরিবার থেকে অ্যাথলেটিক্স খেলোয়াড় সংগ্রহ করতে পারলে এই সেক্টরে সুদিন আসার যথেষ্ট সুযোগ রয়েছে।

ডুফা সাধারণ সম্পাদক জি এম আখতার হুসাইন বলেন, আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪১টি বিভাগের প্রায় ৫ শতাধিক পরিবারের প্রায় দুই হাজার সদস্য দিনব্যাপী ১০টি অ্যাথলেটিক্স ইভেন্টে অংশগ্রহণ করেছে। এছাড়া বন্ধুদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় যেখানে ‘ডুফা গ্রীন’ জয়লাভ করেছে।

Reneta

তিনি আরো জানান ভবিষ্যতে ডুফা বিভিন্ন ফেডারেশনের সহযোগিতায় শিশুদের নিয়ে অন্যান্য খেলাধুলার আয়োজন করতে আগ্রহী।

অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখ্যযোগ্য দিক ছিল ছোট ছোট কোমলমতি শিশুরা আন্তর্জাতিক অ্যাথলেট ট্র্যাকে দৌড়ানোর পাশাপাশি সরাসরি দেশসেরা অ্যাথলেটদের সংষ্পর্ষে সংক্ষিপ্ত প্রশিক্ষণের সুযোগ লাভ করে। এসময় বাংলাদেশের দ্রুততম মানব নৌবাহিনীর এম ইসমাইল এবং দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তারসহ অন্যান্য ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT