চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ছবি: বাফুফে

ছবি: বাফুফে

পর্দা নামল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল-২০১৮ এর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশজুড়ে হওয়া অনূর্ধ্ব-১৭ বয়সীদের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে রাজশাহী বিভাগকে ২-১ গোলে হারিয়ে খেতাব জেতে রংপুর বিভাগ।

৮০ মিনিটের ম্যাচের ৪৪তম মিনিটে শুরুতে এগিয়ে যায় রংপুর। গোলদাতা আপন চন্দ্র রায়। ৫৭তম মিনিটে সমতা ফেরায় রাজশাহী। গোল আনেন আহাদ।

Banglabid

নির্ধারিত সময়ের খেলা সমতায় থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে রংপুরকে আনন্দে ভাসানো গোল এনে দেন শামীম ইসলাম।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রংপুরের শামীম ইসলাম, ৪ গোল তার। আর ফাইনাল সেরা হয়েছেন রংপুরের আপন চন্দ্র রায়। শিরোপা নির্ধারণী শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ভবিষ্যৎ ফুটবলার তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১০ সাল থেকেই আয়োজন করছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট। তবে সেটা প্রাথমিক স্কুলের ছেলেমেয়েদের জন্য। অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এবারই প্রথম টুর্নামেন্ট হল। সারাদেশ থেকে পাঁচ হাজারেরও বেশি ইউনিয়নের লক্ষাধিক ফুটবলার টুর্নামেন্টের শুরুতে অংশ নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT