চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় ভ্যাকসিন নিতে টাকা আদায়ের অভিযোগ

রউফ জালাল রউফ জালাল
৪:৩১ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২১
- সেমি লিড, জনপদ, বগুড়া
A A

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে করোনার ভ্যাকসিন নিতে ২০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিনের বিরুদ্ধে। এতে ভ্যাকসিন গ্রহীতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বগুড়া জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার ওই ইউনিয়নের রজাকপুর ম্যাচ পাড়া এলাকার মৃত আমু প্রামাণিকের ছেলে মোঃ ইউনুস আলী বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে এই অভিযোগ দেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গ্রামের সাধারণ মানুষ যারা ভ্যাকসিন নিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলিম উদ্দিন ২০ টাকা হারে আদায় করছেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) ডা: শফিক আমিন কাজলকে জানানো হয়েছে। এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানীকেও জানানো হয়েছে। অভিযোগপত্রে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান আলিম উদ্দিন বলেন, ২০ টাকা হারে আদায় করা হয়েছে এটা আমিও শুনেছি। যারা ভ্যাকসিনের রেজিষ্ট্রেশন করছে সেই উদ্যোক্তারা তাদের কাজের সার্ভিস চার্জ হিসেবেই টাকা নিয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবগুড়াভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT