মুক্তির প্রথম সপ্তাহের মধ্যেই বক্স অফিস কাঁপিয়ে দিলো ‘হাউসফুল’ সিকুয়্যাল ‘হাউসফুল ৩’। সারা পৃথিবীতে এরইমধ্যে ১০০ কোটির ব্যবসা করল সাজিদ-ফারহাদ পরিচালি ভরপুর কমেডি ছবি।
৩ জুন মুক্তি পাওয়া সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এ ছবি প্রথম সপ্তাহে ছবির ব্যবসা ছিল ৭৩ কোটি। তার মধ্যে ভারতে ব্যবসার পরিমাণ ছিল ২৭ কোটির মতো।
বলিউডের প্রথম সারির তিন অভিনেতা অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, এবং রিতেশ দেশমুখ রয়েছেন ছবিতে। সঙ্গে রয়েছেন তিন নায়িকা লিজা হেডেন, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নার্গিস ফকরি।
প্রথম দিনেই এই ছবির বক্স অফিস কালেকশন ছিল বেশ উপরের দিকেই। ভারতে ১৫ কোটি ২১ লক্ষ টাকার ব্যবসা করে যাত্রা শুরু করেছিল ‘হাউসফুল ৩’। আর মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই নিজের নামের পাশে ১০০ কোটির প্রশংসা জড়ালেন মজাদার সিনেমা ‘হাউসফুল ৩’।








