চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় সাব্বির খানের দুটি বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A
সাব্বির

বইমেলায় আসছে সাব্বির খানের দুটি বই। একটির নাম ‘ইউরোপের চিঠি’ আরেকটি ‘মানচিত্র যখন দাবার ঘর’।

ইউরোপের চিঠি বইটির ফ্ল্যাপে লেখা হয়েছে, চিঠি লেখার প্রচলন পৃথিবীতে কখন, কবে শুরু হয়েছিল তার সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও, প্রথম অক্ষরজ্ঞান লাভের সাথে চিঠি লেখার একটা যোগসূত্র যে ছিল, তা বলাই বাহুল্য! আদিকালে বই পড়ার পাশাপাশি চিঠিও ছিল জ্ঞানলাভ- ও পাঠচর্চার উচ্চতর দুই মাধ্যম। বই মানুষের কাছে যায় না। যুগান্তরে মানুষই বইয়ের কাছে ধর্ণা দিয়েছে বার বার। কালের স্বীকৃত যে সভ্যতা, তার প্রতিটি রূপান্তরেই অবদান রেখেছে বই। চিঠি কেউ পাঠায়; কেউ পায়! চিঠি সব সময়ই বইয়ের মতো সমান গুরুত্ব পেয়েছে সমাজ, সংসার ও সভ্যতার পরাকাষ্ঠে! সুদূর ইউরোপ থেকে চিঠি লিখেছি বাংলাদেশের কাছে। সংবাদপত্রে ছাপার অক্ষরে মতবিনিময় করেছি বাঙালী সুহৃদদের সাথে। চিঠিতে ছিল একাধারে জ্ঞানচর্চার গোপন অভিলাষ, আর সরেজমিনে লব্ধ অভিজ্ঞতার আলোর বিচ্ছুরণ ঘটানো! চিঠিগুলোকে যুগান্তরের খেয়ায় ভাসাতে বইয়ের পাতায় বন্দী করার কপট প্রয়াস- ‘ইউরোপের চিঠি’!

মানচিত্র যখন দাবার ঘর বইটির ফ্ল্যাপে লেখা হয়েছে, অধুনা বিশ্বের মানচিত্রগুলো রক্তাক্ত শোষণ-নিপীড়নের ঐতিহাসিক পটভূমি। বিশ্বমানচিত্রে বাংলাদেশও একটি দাবার ঘর, যাকে ঘিরে কূটচাল হয় প্রতিনিয়ত; ভেতরে এবং বাহিরে। জানতে চাই কূটচালের গোপনীয়তাগুলো। আগাম বুঝতে চাই দাবার ঘুটিগুলোকে- ‘কি হবে-কি হতে পারে’! বোঝার চেষ্টা করি বায়ান্ন, একাত্তর, পচাত্তর ও নব্বইয়ের মতো সময়গুলোকে। দ্বারস্থ হই সাত মনীষীর। অথচ ‘মানচিত্র যখন দাবার ঘর’ তখন কূটচালগুলো কেউ বলে না। কিছুটা বুঝে নিতে হয়; কিছুটা আন্দাজ করে নিতে হয়; আর বাকিটুকু অবুঝের মতো শুধু মেনে নিতে হয়!

দু’টো বইই গ্রন্থমেলায় ‘বর্ষাদুপুর প্রকাশনীর’ ২৯৬-২৯৭ নম্বর স্টলে পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT