চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধের কারণ জানালেন বাংলা একাডেমি মহাপরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

বইমেলা থেকে দুই বছরের জন্য শ্রাবণ প্রকাশনীকে নিষিদ্ধ করা হয়েছে। শ্রাবণের সত্ত্বাধিকারী রবীন আহসান এবারের বইমেলার স্টলের আবেদন পত্র আনার সময় বিষয়টি জানতে পারেন।

বাংলা একাডেমির কিছু কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় তার উপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।

বাংলা একাডেমির ডিজি শামসুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গত বছরের বই মেলায় মহানবী সম্পর্কে একটি কুৎসিত বই বের হয়েছিলো। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই বইটি বাতিল ও বাজেয়াপ্ত করে। ওই বইয়ের লেখক-প্রকাশককে গ্রেফতার করা হয়। ওই বই বাতিল করা যাবে না, এমন দাবিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করে শ্রাবণ। সেজন্যই শ্রাবণকে নিষিদ্ধ করা হয়েছে।

এই ব্যাপারে শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান চ্যানেল আই অনলাইনকে বলেন, গতবছরও বাংলা একাডেমি এই ব্যাপারে আমাদের কোনো নোটিশ দেয়নি। এবারও দেয়নি। এবার যখন ফর্ম আনতে লোক পাঠিয়েছি তখন তারা বলেছে শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গতবার বইমেলা থেকে  প্রকাশক শামসুজ্জোহা মানিককে গ্রেফতার করা হয়। শামসুজ্জোহা মানিকের পক্ষে ও বাংলা একাডেমির ওই পদক্ষেপের বিরুদ্ধে টেলিভিশন টকশোগুলোতে কথা বলায় এবং সমাবেশ করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে এখনকার করণীয় সম্পর্কে জানতে চাইলে রবীন বলেন, সবকিছু গুছিয়ে তারপর কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করবো। ওই সময়ের সমাবেশে যারা ছিলো তাদের কেউ কেউ বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচি প্রদান করেছে।

Reneta

উল্লেখ্য গত বইমেলায় আলোচিত সেই বইটি বের হয়েছিলো বদ্বীপ প্রকাশনী থেকে। বইমেলায় বদ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করা ও লেখক-প্রকাশক সামশুজ্জোহা মানিকের গ্রেপ্তারের প্রতিবাদে সরব ছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্ত্বধিকারী রবীন আহসান। সেই জন্যই আগামী দুই বছরের জন্য তার প্রতি এই নিষেধাজ্ঞা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রাবণ প্রকাশনী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT