চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

শুক্রবার থেকে (১ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’। প্রতিবছরের মতো এবারো আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়া বরাবরের মতো এবারও মেলাপ্রাঙ্গণ থেকে বের হবে ট্যাবলয়েড পত্রিকা ‘আনন্দ আলো বইমেলা প্রতিদিন’।

বুধবার দুপুরে চ্যানেল আইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আয়োজকরা। প্রতিবছর বইমেলাকে ঘিরে নানান আয়োজন নিয়ে মেলাপ্রাঙ্গণে হাজির হয় চ্যানেল আই। এবারের আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজনের আদ্যোপান্ত জানাতেই চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, আইএফআইসি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, শিশুসাহিত্যিক আলী ইমাম, কবি ও প্রযোজক আমিরুল ইসলাম, কবি ও প্রযোজক রাজু আলীম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অন্যান্য লেখক ও বিভিন্ন মিডিয়া থেকে আগত সংবাদকর্মীরা।

বইকে ঘিরে পাঠকের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সারাবছর ভাষার মাসেই অপেক্ষায় থাকেন লেখকরা। আর যারা দেশের বাইরে কিংবা মেলায় প্রতিদিন আসতে পারেন না তাদের কথা বিবেচনা করে চ্যানেল আই প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় বইমেলা সরাসরি সম্প্রচার করবে। এমনটাই জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

বইমেলা সরাসরি আয়োজনের পাশাপাশি ভাষার মাসের পুরোটা জুড়ে আরো বেশকিছু আয়োজনের কথা তুলে ধরেন আয়োজকরা। এছাড়াও বইমেলা নিয়ে নানা স্মৃতিকথা শোনান কবি আসাদ চৌধুরী ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান।

আসন্ন একুশে বইমেলা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বাংলা একডেমির বর্তমান মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুধু তাই নয়, এবারের বইমেলায় কী কী পরিবর্তন চোখে পড়বে সেই কথাও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন তিনি। মেলার পরিসর বাড়ানো সহ বাহ্যিক বেশকিছু জিনিষের পরিবর্তন দেখবে দর্শনার্থীরা। কড়া নিরাপত্তাসহ মেলায় বিদ্বেষপূর্ণ কোনো বই প্রকাশ পেলে সেটাও প্রতিহত করা হবে বলে জানান মহাপরিচালক।

Reneta

ভাষার মাসে ইমপ্রেস টেলিফিল্মের ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’র মুক্তির কথা জানিয়ে, আনন্দ আলো বইমেলা প্রতিদিন বুলেটিনের প্রথম সংখ্যাটি বরাবরের মতো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার আশা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএফআইসিআমিরুল ইসলামআসাদ চৌধুরীকবিচ্যানেল আইফরিদুর রেজা সাগরবাংলা একাডেমিলিড বিনোদনশামসুজ্জামান খানহাবীবুল্লাহ সিরাজী
শেয়ারTweetPin

সর্বশেষ

Zamil Limon and Nahida Bristy have not been seen since April 16.

মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিল ঘাতক

এপ্রিল ২৭, ২০২৬

বিশ্বকাপে পুরস্কারের অর্থ ও উন্নয়ন তহবিল বাড়াবে ফিফা

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় পারিবারিক শ্মশানে কাস্টমস কমকর্তা বুলেটের শেষকৃত্য সম্পন্ন

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের লিসবনে প্রথম বারের মতো পাগলা হাওয়ায় মাতাবে জেমস

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT