চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইওভার ধস: প্রাথমিকভাবে যে কারণ চিহ্নিত

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৯:৪০ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

নির্মাণ কাজে ব্যবহৃত দুটি ক্রেনের সমন্বয়হীনতার কারণে রাজধানীর মালিবাগ রেলক্রসিং-এর ওপর নির্মাণাধীন মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের গার্ডার ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। রাত আড়াইটার সময় ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছেন খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

নির্মাণাধীন ওই ফ্লাইওভারের গার্ডার ধসে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দিবাগত রাত ২টার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফ্লাইওভারের ওপর গার্ডার সংস্থাপনের সময় গার্ডারটি খসে পড়ে। সেসময় একজন পথচারী ছাড়াও তিনজন নির্মাণ কর্মী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। সেখানে স্বপন নামে একজন নির্মাণ শ্রমিক মারা যান।

আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস এবং আইন-শৃঙ্খলা বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করেছে। ওই এলাকায় যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

ফ্লাইওভারটি নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ। আহতদের মধ্যে প্রতিষ্ঠানটির একজন কর্মীও রয়েছেন।

উল্লেখ্য ২০১২ সালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ভেঙে বহু হতাহতের ঘটনা ঘটে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=kAMVWDntKf4

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT