চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোবানা সম্মেলনে যোগ দিচ্ছেন এনআরবি-সিআইপির প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

৩৩ তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ সংগঠন এনআরবি-সিআইপি এসোসিয়েশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

ফোবানার আমন্ত্রণে এসোসিয়েশন সভাপতি মাহাতাবুর রহমান নাসিরের নেতৃত্বে  প্রতিনিধি দলটি এ সম্মেলনে যোগ দিচ্ছে।

দলের অন্য সদস্যরা হলেন জাপান প্রবাসী থাতেইয়ামা কবির ও কাজী সারোয়ার হাবিব, ওমান প্রবাসী মো. ইয়াছিন চৌধুরী, প্রকৌশলী আশরাফ উর রহমান ও আবুল কালাম আজাদ, হংকং প্রবাসী এম,আর, খান শাহীন, সুইডেন প্রবাসী কাজী শাহ আলম জুন, কাতার প্রবাসী আব্দুল আজিজ খাঁন, সিঙ্গাপুর প্রবাসী ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

আগামী ৩০ আগস্ট শুক্রবার নিউইর্য়কের লং আইল্যান্ডে অ্যারিনা নাসাউ কলিসিয়ামে শুরু হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)-এর তিন দিনব্যাপী এই সম্মেলন।

বাংলাদেশসহ বিভিন্ন চেম্বার ও বড় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নীতি নির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তা ও শিল্পী যোগ দিচ্ছেন। উপস্থিত থাকবেন উত্তর আমেরিকার ১০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি।

‘আমাদের সন্তান আমাদের গর্ব’ স্লোগান নিয়ে সম্মেলনের কর্মসূচিতে রয়েছে ৮টি বিষয় ভিত্তিক সেমিনার, কাব্য জলসা ও সাহিত্য আড্ডা। দ্বিতীয় দিনে বিজনেস নেটওর্য়াকিং অধিবেশনে সারাবিশ্বের ৩ শতাধিক ব্যবসায়ীর সাথে মিলিত হবেন বাংলাদেশী ব্যবসায়ীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআরবি-সিআইপি এসোসিয়েশনফোবানা সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT