চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনে আমাকে খুনের হুমকি দেয়া হচ্ছে: রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে হুমকির মুখে পড়েছেন চিত্রনায়ক রিয়াজ। জানালেন, তাকে বিভিন্নভাবে খুনের হুমকি দেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে মগবাজারের একটি কনভেনশন সেন্টারে শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে পুরো প্যানেল ও ভোটাদের সরব উপস্থিতি দেখা যায়। এছাড়া ছিলেন বরেণ্য সব সিনিয়র অভিনেতা ও নির্মাতারা।

সেখানে ভোটারদের সামনে রিয়াজ বক্তব্য দেয়ার সময় বলেন, “আমরা সত্য বলছি বলে অনেকেই ‘অন্তরজ্বালা’ সৃষ্টি হয়েছে। কাউকে দোষারোপ করছি না তবে বিগত কয়েকদিন আমাকে ফোন করে অনেক জায়গা থেকে খুনের হুমকি দেয়া হচ্ছে।”

কাঞ্চন-নিপুণ প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ বলেন, আমাকে ফোন করে বলা হচ্ছে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে। জিডি করিনি তবে যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেয়ার আমি নিয়েছি। নাম্বারগুলো আমার কাছে রেখেছি।

জোর গলায় রিয়াজ বলেন, আমি রিয়াজ একজন ক্ষুদ্র মানুষ। শুধু আমি কেন, আমাদের মানুষগুলোসহ এফডিসিতে যিনি ঝাড়ু দেন তাকে কেউ একবার ধাক্কা দিয়ে দেখুক হাতের শক্তি কতটুকু দেখে নিতে চাই। অনেক কথা জানি যেগুলো প্রকাশ্যে বলছি না। বিগত দিনে অন্যদের অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা নির্বাচনে এসে সমস্ত অন্যায়ের শেকড় ধরে টান দিয়েছি।

এফডিসির মাটিতে কোনো অন্যায় সহ্য করা হবে না উল্লেখ করে রিয়াজ বলেন, কোনো অন্যায়কারীকে আমরা ভয় পাব না। সৃষ্টিকর্তা আমাদের উপরে আছেন। আমি এবং আমার প্যানেলের কেউ কাউকে ভয় করবে না। কারণ আলমগীর ভাই, কাজী হায়াত আংকেলের মতো মানুষদের হাত আমাদের মাথায় আছে। আমরা অবশ্যই শিল্পীদের ভোটে নির্বাচিত হতে পারবো।

Reneta

সবশেষে ৪২৮ জন ভোটারের উদ্দেশে রিয়াজ বলেন, ভোট দিতে আসার আগে অবশ্যই পরিবারের মানুষদের সঙ্গে আলাপ করবেন। তারা কাকে চান জেনে নেবেন। রিক্সা কিংবা উবারে চড়ে ভোট দিতে আসার দিন তাদের কাছেও জিজ্ঞেস করবেন তারা কাদের নির্বাচিত হতে দেখতে চায়। ফেসবুকে মানুষের কমেন্টসে মনে হয় ১৮ কোটি মানুষ আমাদের সমর্থন দিচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইলিয়াস কাঞ্চনচিত্রনায়কনিপুননির্বাচনবড় মগবাজারমগবাজাররিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT