চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন কলের অপেক্ষায় বিজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলার আমন্ত্রণ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন এনামুল হক বিজয়। খবরটা পান বৃহস্পতিবার সকালে। বিসিএল খেলতে চট্টগ্রামে থাকা বিজয় সঙ্গে সঙ্গেই রওনা হন ঢাকার উদ্দেশ্যে। অনাপত্তিপত্র নিতে বিসিবি কার্যালয়ে এসে পৌঁছান বিকেলে। দুই ঘণ্টা অপেক্ষার পর জানতে পারেন এদিন অনাপত্তিপত্র দেয়া হবে না। হতাশা নিয়ে বাসায় ফিরে যান বিজয়।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিজয়কে জানান, শুক্রবার সকালে ফোন করা হবে। তবে এদিনও বিকেল অবধি বিসিবির তরফ থেকে কোনো ফোন কল পাননি বিজয়। পিএসএলে তার খেলা নিয়ে তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পিএসএলের ফাইনাল রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোয়েটা ফাইনাল নিশ্চিত করেছে আগেই। শিরোপার ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি জানা যাবে শুক্রবার। দুবাইয়ে তৃতীয় কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় করাচি কিংসের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।

Banglabid

কোয়েটার বিদেশি ক্রিকেটার কেভিন পিটারসেন, টাইমাল মিলস, লুক রাইট, নাথান ম্যাককালাম লাহোরে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানালে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ডাক পড়ে বিজয়ের।

আসন্ন ক্যারিবিয়ান ক্রিকেট লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফটে তামিম, রিয়াদ, তাসকিনদের সঙ্গে জায়গা পেয়েছেন বিজয়ও। ফ্র্যাঞ্চাইজিত্তিক আসরে ডাক পাওয়া প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বিজয় বলেন, ‘সবচেয়ে বড় হলো বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করা। এ নিয়েই সবসময় ভাবি। যদি খেলতে যাই, সুযোগ পাই ভালো খেললে তাড়াতাড়ি বাংলাদেশ দলে ফিরতে পারবো। বিসিবি যদি চায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাবো। তারা না চাইলে তো হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT