চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের মাধ্যমে শিশু সন্তান ফিরে পেলেন মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দেওয়ার সময় হুড়োহড়িতে আট মাসের শিশু ছেলেকে হারিয়ে ফেলেন মা তিয়াভা ব্যানার। তবে সামাজিক মাধ্যম ফেসবুকে শিশু সন্তানের ছবি পোস্ট করলে হারানো শিশুটিকে খুঁজে পান মা।

ওই মর্মান্তিক হামলার সময়ই শিশুটিকে হারিয়ে ফেলেন ব্যানার। মাত্র আটমাসের শিশু সন্তান হারিয়ে পাগল প্রায় অবস্থা ছিল ব্যানারের। বারবারই তার মনে হচ্ছিল হামলার সময় হয়তো মারাই গেছে তার সন্তানটি। শেষ পর্যন্ত যখন আদরের বাচ্চাটির খোঁজ পাচ্ছিলেন না, তখন তিনি সামাজিক গণমাধ্যম ফেসবুকে শিশুর ছবি সহ একটি পোস্ট পোস্ট করে তিনি লিখেন, ‘আমরা আমাদের আটমাসের শিশু সন্তানটিকে ট্রাক হামলার সময় হারিয়ে ফেলেছি, নিসের কোনো বন্ধু বা সহৃদয়বান ব্যক্তি আমাদের শিশুকে পেলে যোগাযোগ করুন।’

ব্যানারের ফেসবুক পোস্টটির পর তা দ্রুত শেয়ার হতে থাকে, কিছুক্ষণের তা কমপক্ষে ২২ হাজার ব্যক্তি শেয়ার করে শিশুটিকে ফিরে পেতে।

এর অল্প কিছুক্ষণ পরেই ব্যানার দম্পক্তির জন্য আসে সন্তান ফিরে পাওয়ার খবর। জয় রুজ নামক এক মহিলা আটমাসের ওই শিশুটিকে উদ্ধার করেন।

ব্যানারের পরিবারের একজন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনাস্থলে রুজ নামের মহিলা শিশুটিকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যায়। পরে তিনি অনলাইন হলে ফেসবুক শেয়ারে শিশু বাচ্চাটির ছবিসহ ব্যানারের পোস্ট দেখতে পান, পরে তিনি ব্যানারের সঙ্গে যোগাযোগ করেন।

সন্তান ফিরে পাওয়ার খুশীতে পুনরায় ফেসবুকে পোস্ট করে ব্যানার বলেন, খুঁজে পেয়েছি!!!ধন্যবাদ মিসেস জয় রুজ। এছাড়াও জয় রুজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ধন্যবাদ জানান। সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করেন যারা তার পোস্টটি শেয়ার করেছেন।

Reneta

ব্যানার তার পোস্টে আরও জানান, ওই নৃশংস হামলায় যারা শিকার ও আহত হয়েছে সবার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিস শহরে উৎসব চলাকালীন সময়ে ওই হামলায় কমপক্ষে বারোটি পরিবার তাদের সন্তানকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জনতার ওপর দিয়ে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে ১০জন শিশুসহ ৮৪ জন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ৫০০ জন, তাদের মধ্যে ৫৪ জন শিশু রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সফ্রান্সে সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

জুলাই ২৫, ২০২৬

মেট্রো স্টেশনের নিচে রহস্যময় ছাতা, ভেতর থেকে উদ্ধার বোমা সদৃশ বস্তু

জুলাই ২৫, ২০২৬
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT