চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে প্রথম ‘মিলিওনিয়্যার’ সাংবাদিকের মাইলফলকে শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৫
কৃষি
A A

কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সামাজিক গণমাধ্যম ফেসবুকে প্রথম বাংলাদেশী সাংবাদিক হিসেবে এক মিলিয়ন (দশ লাখ) ভক্তের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন।

https://www.facebook.com/shykhserajbangladesh পেইজটির মাধ্যমে ভক্ত-পাঠকরা শাইখ সিরাজের সাথে গ্রামীণ জনপদের নানা তথ্য এবং বিষয়ে মতবিনিময় করার সুযোগ পাচ্ছেন।

ফেসবুকে দেশের বিনোদন-খেলাধুলা তারকা এবং টেলিকম খাতের বিভিন্ন প্রতিষ্ঠান/ব্র্যান্ডের কয়েক মিলিয়ন ভক্ত থাকলেও, কৃষি অথবা সাংবাদিকতার কোনো ব্যক্তিত্বের এতো ভক্ত আর নেই।

শাইখ সিরাজ কৃষি সাংবাদিকতাসহ নানামুখি কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ জীবনে জাগরণ সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ উপস্থাপনার মাধ্যমে কৃষিকে গ্রামীণ গণ্ডির বাইরে সারাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হন।

সেই ধারাবাহিকতায় চ্যানেল আইয়ে নিয়মিত প্রচারিত হচ্ছে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এবং তাঁর পরিকল্পনা-উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে ‘কৃষি দিবানিশি’।

এছাড়া ভবিষ্যত শহুরে প্রজন্মকে কৃষি এবং গ্রামীণ জনপদ-অর্থনীতির সাথে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ‘ফিরে চল মাটির টানে’ নামে ভিন্নধারার একটি অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি যা চ্যানেল আইয়ে প্রচার হয়।

Reneta

শাইখ সিরাজ ১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। খিলগাঁও গভঃ হাইস্কুল, নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটে তাঁর শিক্ষাজীবন। তিনি ভূগোলে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

কাজের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক (১৯৯৫), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এএইচ বুর্মা অ্যাওয়ার্ড (২০০৯), ব্রিটেনের বিসিএ গোল্ডেন জুবিলি অনার অ্যাওয়ার্ড, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) পদক (২০১১) সহ নানা দেশী-বিদেশী সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া ২০১১ সালে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে পেয়েছেন বিশেষ সম্মাননা।

কর্মজীবনে তিনি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই’র পরিচালক ও বার্তাপ্রধান।

বর্তমানে তিনি কৃষি ও গণমাধ্যম বিষয়ক একটি আয়োজনে অংশ নিতে নেদারল্যান্ডস সরকারের আমন্ত্রণে সেদেশ সফর করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT