চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক গুজব: ব্যাখ্যা দিলেন আদিত্য নন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
রাজনীতি
A A

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে আবেদন করা অনেক নেতার বিরুদ্ধে ‘গুজব’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ‘বিবাহিত, মাতাল, অছাত্র, একাডেমিক পরীক্ষায় ফেল করা, ব্যবসায় জড়িত থাকার গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন পদপ্রত্যাশী নেতারা।

প্রতিপক্ষের এমনই গুজবের শিকার হয়েছেন দাবি করে নিজের বিরুদ্ধে আসা বেশ কিছু অভিযোগের জবাবে ফেসবুকে পোস্ট দিয়েছেন পদপ্রত্যাশী আদিত্য নন্দী।

পোস্টের শুরুতে নিজের পড়াশুনা, পরিবারের অবস্থান এবং ছাত্র রাজনীতিতে আসার প্রেক্ষাপট ব্যাখ্যা করে আদিত্য লেখেন: “নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। বাবা-মায়ের ইচ্ছা পড়ালেখা শিখে মানুষের মত মানুষ হওয়া। বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে আমাদের দু’ভাইয়ের ধ্যান-জ্ঞান শুধু পড়ালেখা। বাবা-মায়ের কষ্ট আমরা দু’ভাই দেখেছি, এখনও দেখছি।

বাবার হাড় ভাঙা খাটুনির উপর ভর করে আমার আর আমার দাদার বেড়ে উঠা, পড়ালেখা চালিয়ে যাওয়া, কৃতিত্বের সাথে এসএসসি-এইচএসসি পাশ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ-এ ভর্তি হওয়া, ২০০৮-এ তখন দেশরত্ন শেখ হাসিনা কারান্তরীণ- জগন্নাথ হলে উঠেই নেত্রীর মুক্তি আন্দোলনে শরিক হওয়া, একদিকে পড়ালেখা চালিয়ে যাওয়া অন্যদিকে নেত্রীর মুক্তি ও অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, রাজনীতি না বোঝা বঙ্গবন্ধু-অনুরক্ত বাবা-মা সেই ক্রান্তিকালে কিভাবে আমাকে সেদিন প্রেরণা যুগিয়েছিল- তা বলে বোঝাতে পারবো না। বাবার ঘাম ঝরানো কষ্টার্জিত টাকা নিয়ে পড়ালেখা করছি, রাজনীতি করছি; আমারও ভিতরে রক্তক্ষরণ, বাবার কষ্ট লাঘবের জন্য, নিজের খরচ নিজে যোগাবার জন্য শুরু করলাম টিউশনি।”

ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের জবাবে আদিত্য বলেন: “বলতে দ্বিধা বা লজ্জা নাই, নিজের খরচ চালানোর জন্য এখনও টিউশনি করছি। আর সেই আমি হয়ে গেলাম একটা বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক? আমার বন্ধুর ব্যবসাকে আমার নিজের ব্যবসা বলে চালিয়ে দেওয়া হলো।

আমার বন্ধুর নাম এস এম তারিকুর রহমান। যে অপপ্রচার চালিয়েছিলেন, সে হিসাবে মিলিয়ে নিন:  তারিকুর রহমানের এর ট্রেড লাইসেন্স অনুযায়ী বসবাসের ঠিকানা- ‘উত্তরার ১২ নম্বর সেক্টর, ১৩ নম্বর রোড এর ৪৪ নং বাড়ির ২য় তলা ও ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানা রয়েছে- ৩২সি, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, সেক্টর-৩, উত্তরা, ঢাকা- ১২৩০। এবং প্রতিষ্ঠানের নাম রয়েছে- এক্সেক্ট টেক্সটাইল সল্যুশন।’’

Reneta

ছাত্রত্ব নিয়ে ওঠা গুজবের জবাবে তিনি লেখেন: ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয় এর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাশ করেছি। সকল ডকুমেন্ট আমার বিভাগ, রেজিস্টার বিল্ডিং, জগন্নাথ হল অফিস কক্ষে খোঁজ নিলেই জানা সম্ভব। কিন্তু আমাকে বানিয়ে দেয়া হলো আমি অছাত্র! আমি পাশ করতে পারি নাই। বানানো হলো ‘ফেলু আদিত্য’! আচ্ছা বলুন তো, জীবনের সাথে যুদ্ধ করা আমার সম্পর্কে এই মিথ্যা সংবাদে আমার বাবা-মায়ের কেমন লেগেছে? অসুস্থ প্রতিযোগিতায় নেমে আমাকে ঘায়েল করতে এমন মিথ্যা তথ্য দিয়ে কেন বাবা-মাকে কষ্ট দিলেন, বলতে পারেন?’’

বিবাহিত ও মাতাল হিসেবে রটানো গুজবের জবাবে লিখেছেন: “আমাকে বানানো হচ্ছে বিবাহিত! যে মেয়েকে জড়িয়ে আমাকে বিবাহিত বলা হচ্ছে, সেই মেয়েটির বিবাহিত জীবনকে কেন আপনারা বিষিয়ে তুলছেন? তার স্বামী আছে, সংসার আছে, নতুন পরিবার-পরিজন আছে; তাকে কেন একটা বিব্রতকর অবস্থায় ফেলছেন, বলতে পারেন? আপনাদের এমন মিথ্যা প্রোপাগান্ডায় আমি আমার বাবা-মায়ের কাছে ছোট হয়েছি, দাদার কাছে ছোট হয়েছি। তারা কিছুই বলেনি, শুধু বলেছে- তুই কি সত্যিই বিয়ে করেছিস? আমি কী বলবো? আমার ভেজা-ভারী গলা তাদেরকে সত্যটা জানিয়ে দিয়েছে। তবু বলেছি, পারলে আমাকে বিয়ে দিয়ে দাও; তবেই তো বিশ্বাস করবে আমি আগে বিয়ে করি নাই! আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, আমি নাকি ‘মাতাল’! এই বিশ্ববিদ্যালয়, এই জগন্নাথ হল, এই ছাত্রলীগ এর নেতাকর্মীরা; তোমরা তো জানো, আমি কেমন, আমি কী?”

তবে এসব গুজবে তিনি বিচলিত ও বিপর্যস্ত নন জানিয়ে বলেন: “ফেসবুক ও দু’য়েকটি অনলাইনে আমাকে নিয়ে এধরণের অপপ্রচার জেনে-শুনে আমার বাবা-মা, দাদা, আত্মীয়-স্বজন মানসিকভাবে আজ বিপর্যস্ত। তারা কষ্ট পেয়েছে, কিন্তু আমি কী তারা জানে। তারা আমাকে সাহস যোগাচ্ছে। শুধু বলেছে, মনোবল হারাবি না। সত্যের জয় হবেই। এসব অপপ্রচার, গুজবে আমি মোটেও বিপর্যস্ত নই, বিচলিত নই বরং শক্তি পাচ্ছি। প্রিয় নেত্রীর মুখ থেকে বঙ্গবন্ধু’র সেই অনুপ্রেরণার বাণী আমি শুনেছি। সেটি হচ্ছে- যে গাছ ফল দেয়, সেই গাছে ঢিল পড়ে।’’

এর আগে আদিত্যকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে তার ভাই রাহুল নন্দী ফেসবুক স্ট্যাটাসে গুজবকে অস্বীকার করে আদিত্যের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগের ২৯তম সম্মেলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT