চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক আইডি ও পেজ নিয়ে বিপাকে মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
বিনোদন
A A

ব্যক্তিগত ফেসবুক আইডি ও ভেরিফায়েড পেজ নিয়ে চরম বিপাকে পড়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২৩ মে) ভোর রাত থেকে আইডি ও পেজের নিয়ন্ত্রণ হারান বলেন চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।

আইডি ডিজেবল থাকলেও মাহির পেজটি শনিবার সন্ধ্যা পর্যন্ত চালু ছিল। এমনকি সেখানে একটি ‘আপত্তিকর’ ভিডিও প্রকাশ করে হ্যাকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে ভিডিও নিয়ে কিছুই জানেন না এই নায়িকা।

মাহিয়া মাহি বলেন, ব্যক্তিগত আইডি হ্যাকড করে ডিজেবল করে দিয়েছে। তবে পেজ গতকাল (শনিবার) পর্যন্ত একটিভ ছিল। সেটিও গতকাল সন্ধ্যার সময় বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, পেজে একটি ‘আপত্তিকর’ ভিডিও ছিল, সেটি ৯৯৯-এ যোগাযোগ করার পর পুলিশি সাহায্য নিয়ে সরানো হয়েছে।

মাহিয়া মাহির সঙ্গে আলাপ করে জানা যায়, ২০১৫ সাল জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্ক ফাটলের পর পেজটি জাজ কর্তৃপক্ষে তাদের নিয়ন্ত্রণে রেখে দেয়। তখন পেজের অনুসারী ছিল ৭ লাখের বেশি। প্রায় ৪ বছর পেজটির নিয়ন্ত্রণ ছিল না মাহির কাছে।মাসখানেক আগে মাহি তার পেজটি নিজের দায়িত্বে রাখার পর ১০ লাখের বেশি অনুসারীসহ গত বৃহস্পতিবার আবার নিয়ন্ত্রণ হারান।

মাহিয়া মাহি বলেন, আমার প্রথম আইডি সামিরা আকতার নিপা মাহি গত বছর হ্যাকড হয়েছিল। এরপর দ্বিতীয় আইডি মাহিয়া মাহিও হ্যাকড হলো। কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার ভক্তরা অনেক সচেতন। কোনো আপত্তিকর ভিডিও বা ছবির মাধ্যমে তারা যেন বিভ্রান্ত না হয় ওই অনুরোধ রইলো।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, ‌মাহির ফেসবুক পেজ থেকে আপত্তিকর ভিডিওটি সরানো হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ভিডিও আবারো কেউ প্রকাশ করতে চাইলে পারবে না। স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেবে।’

Reneta

এই পুলিশ কর্মকর্তা বলেন, কে বা কারা ফেসবুক পেইজটি হ্যাক করেছিল তা আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছি। জানা মাত্রই তাকে অ্যারেস্ট করতে সক্রিয় হব আমরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াফেসবুকমাহিয়া মাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT