চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের হিন্দি গান গাইলেন ইমরান, আসছে মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২২, মে ২০২২
বিনোদন
A A

প্লে-ব্যাক, মিউজিক ভিডিও, স্টেজ শো সবখানে চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুলের দাপট। সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে গায়ক ও সুরকার দুই ক্যাটাগরিতে ইমরান পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নতুন খবর হচ্ছে, কয়েক বছর পর আবারও হিন্দি গানের কণ্ঠ দিলেন ইমরান মাহমুদুল। ২৭ মে ‘ম্যানু দাস্তু’ শিরোনামে এ গানটি মিউজিক ভিডিও হিসেবে প্রকাশ পেতে যাচ্ছে ভারতের এলিগ্যন্ট আই মিউজিক থেকে।

ইমরান জানিয়েছেন, গানটি লিখেছেন রজত, সুর ও সংগীত করেছে রাহুল অঞ্জন। ভিডিওর শুটিংয়ে তার যাওয়ার কথা থাকলেও শিডিউল জটিলটায় যাওয়া হয়নি।

প্রায় আট বছর আগে ইমরানের গাওয়া ‘তেরে লিয়ে’ নামের একটি হিন্দি গানের অডিও প্রকাশ পেয়েছিল ইউটিউবে। তাছাড়া বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে তার কয়েকটি সিনেমার জনপ্রিয় গান ম্যাশআপ করেছিলেন ইমরান। সেইসব বেশ প্রশংসিত হয়েছিল।

নতুন করে সম্পূর্ণ মৌলিক হিন্দি এ গানটি প্রসঙ্গে ইমরান বলেন, আগে থেকেই আমার হিন্দি গান করার ইচ্ছা ছিল। হিন্দি গানের মিউজিক ভিডিও হবে, এই প্রত্যাশাও করতাম। এর আগে ভারত থেকে আমার একটি হিন্দি গানের অডিও বের হয়েছে। কিন্তু ভিডিও হয়নি। এবার হতে যাচ্ছে। ভালো লাগছে।

Reneta

বর্তমানে স্টেজ শো করতে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন ইমরান। বেলজিয়াম, সুইডেন, ফিনল্যান্ড শেষে বর্তমানে আছেন প্যারিসে। ইমরান জানান, নতুন এই হিন্দি গানটি রোমান্টিক ঘরানার। তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। তার বিশ্বাস, গানটি সকলে পছন্দ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান মাহমুদুলমিউজিক ভিডিওলিড বিনোদনহিন্দি গান
শেয়ারTweetPin

সর্বশেষ

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT