চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের ভূমিকম্পের কবলে জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
আন্তর্জাতিক
A A

শনিবার ফের ভূমিকম্পের কবলে পড়েছে উত্তর-পূর্ব জাপান। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৭.২। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে: আজ সন্ধ্যায় কেঁপে ওঠে উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকা। এই ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তবে পরিস্থিতি নজরে রেখে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, যেখানে ভূমিকম্প হয়েছে, ২০১১ সালের ভূমিকম্পে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই এলাকা।

জাপানের মিয়াগি রিজিওনের প্রশান্ত মহাসাগরীয় (প্যাসিফিক) জলস্তরে এই ভূমিকম্প অনুভূতি হয় স্থানীয় সময় সন্ধ্যে ৬টা ৯ মিনিটে। দেশটির আবহাওয়া সংস্থা শনিবার সুনামির একটি সতর্কতা জারি করেছে। প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে এই কম্পন বোঝা যায় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপরেই সুনামি সতর্কতা জারি করে প্রশাসন।

মিয়াগি এলাকা থেকে এই ঘটনায় প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও। স্থানীয় সংবাদসংস্থাগুলো জানিয়েছে, এই অঞ্চলের পারমাণবিক কেন্দ্রগুলোর অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, ১০ বছর আগে ২০১১ সালের ১১ মার্চ বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়েছিল জাপান। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৯। গত মাসেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই অঞ্চল। তখনকার ভূমিকম্পে বহু মানুষ আহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এন মল্লিক পরিবহন নিয়ে অপপ্রচার চলছে: মালিকপক্ষ

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃত্যু বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃত্যু বেড়েছে

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সফল হতে হবে

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT