চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সফল হতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A

পেঁয়াজ নিয়ে দেশে মাঝে মাঝেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। দামের ঝাঁজে গ্যাড়াকলে পড়তে হয় ভোক্তাদের। এর প্রধান কারণ, আমদানি নির্ভরতা। তবে আশার খবর হচ্ছে, সংকট কাটাতে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

চ্যানেল আইয়ের এক প্রতিবেদনে জানা যায়, আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে চার বছরে সংকট থেকে বেরিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ওই প্রতিবেদনে বলা হয়, সরকারের লক্ষ্য চার বছরে পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের। মন্ত্রী বলছেন, লক্ষ্য পূরণে অগ্রসর হওয়া গেছে অনেকটা। বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্র নাথ মজুমদার বলেন, জাত উন্নয়নের দিকেও এসেছে বেশ খানিকটা সফলতা।

এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কারণ, পেঁয়াজের ঝাঁঝে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে প্রতি বছর। কৃষক আর ভোক্তা দুপক্ষই ধাক্কা খান বাজারের কাছে গিয়ে। এক্ষেত্রে কৃষক বলছেন, আমদানি বাণিজ্য ও স্থানীয় বাজার খাতে দূরদর্শি উদ্যোগ না নেয়া হলে সংকট থেকে বেরিয়ে আসা কঠিন।

এর প্রমাণ আমরা এবার দেখেছি। গত মাসখানেকের বাজারদর লক্ষ্য করলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এসময়ে পেঁয়াজের কোনো সংকট না থাকলেও দফায় দফায় দাম বেড়েছে। এটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এমন পরিস্থিতি মোকাবিলায় বাজার মনিটরিংয়ের বিকল্প নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মূল মৌসুমের বাইরেও গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেয়াজ উৎপাদন নিয়েও যখন আশার কথা শোনাচ্ছে, তখন আমাদের আশাবাদী হতেই হবে। আমরা মনে করি, সরকারের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর প্রশংসনীয় নীতি গ্রহণের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কোনো পক্ষকেই পেঁয়াজের ঝাঁজ নিয়ে এত দিশেহারা হতে হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার কমে মৃত্যু বেড়েছে

পরবর্তী

সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি কার্যক্রম উদ্বোধন

পরবর্তী

সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি কার্যক্রম উদ্বোধন

মোদির সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT