চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল খেলার সুযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

হাসান ইসমাইলহাসান ইসমাইল
৫:৫৮ অপরাহ্ণ ২০, জুন ২০২০
জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সোনাইছ‌ড়ি‌তে এক যুবকে পিটিয়ে হত‌্যা করা হ‌য়ে‌ছে। শুক্রবার রাতে সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়া গ্রামে এ ঘটনা ঘ‌টে।

নিহত যুবক ওই গ্রামের সাফাই অং মারমার ছেলে মংলহ্লা ওয়াই মারমা (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লামারপাড়া গ্রামে প্রতিদিন ফুটবল খেলায় অংশ নিয়ে থাকে স্থানীয় যুবকরা। শুক্রবার বিকেলে খেলা চলাকালীন অবস্থায় স্থানীয় যুবক মংহ্লা ওয়াই মারমা মাতাল অবস্থায় খেলায় অংশ নিতে চাইলে একই গ্রামের যুবক চসামং মারমা তাকে খেলায় সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেন। এসময় তাদের মধ্যে তর্কাতর্কি হলেও খেলা শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু মংহ্লা ওয়াই বিকেলে আবারও হাতে লাঠি নিয়ে সাফাই অং মারমার বাড়িতে গিয়ে পুনরায় বিবাদে জড়িয়ে পড়েন।

‘এসময় একে অপরের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মংহ্লা ওয়াই মারমার হাতে থাকা লাঠি ছিনিয়ে নিয়ে সাফাই অং মারমা স্বজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মংহ্লা ওয়াই মারমা। প‌রে পুলিশ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে লামার পাড়া গ্রামের মংহ্লাছা মারমার ছেলে সাফাই অং মারমা (২৫)কে আটক করে।’

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, যুবক‌কে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে অভিযান চালিয়ে আটক করা হ‌য়ে‌ছে। শনিবার  লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইক্ষ্যংছড়িপিটিয়ে হত্যাবান্দরবান
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় এলজিআরডি প্রতিমন্ত্রীর দুঃখপ্রকাশ

জুন ১৯, ২০২৬

ব্রাজিল-হাইতি লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার নবগঠিত ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম

জুন ১৯, ২০২৬

মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT