চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপিন্সে ৬ মাসে ডেঙ্গুতে সাড়ে চার শতাধিক ব্যক্তির মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ডেঙ্গুতে আক্রান্ত গত ৬ মাসে ফিলিপিন্সে অন্তত ৪৫৬ জন মারা গেছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় ‘রাষ্ট্রীয় ডেঙ্গু সতর্কতা’ ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সেখানে গত জানুয়ারি থেকে বছরের প্রথম ছয় মাসে প্রায় দশ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। গত বছরের তুলনায় এই সংখ্যা ৮৫ শতাংশ বেশি।

ফিলিপিন্সের চারটি অঞ্চলে ডেঙ্গুকে মহামারি ঘোষণা করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে মিমারোপ, ওয়েস্ট ভিসিয়াস, সেন্ট্রাল ভিসিয়াস এবং নর্থ মিন্দানাও। এসব অঞ্চলে প্রায় দুই কোটি লোকের বসবাস। যা দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ।

সিএনএন জানায়, স্বাস্থ্য কর্মকর্তারা ৯টি অঞ্চলে পর্যবেক্ষণ করছেন। ফিলিপিন্সের রাষ্ট্রপতি রদ্রিগো দুর্তাতের নির্বাচনী এলাকা ‘দাবায়োও’ পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু সমস্যা এখনও স্থানীয় পর্যায়ে রয়েছে। জাতীয় পর্যায়ে মহামারির আকার ধারণ করেনি।

মশাবাহিত এই ভাইরাল ইনফেকশন হলে জ্বর, মাথা ব্যথা, হাড়, কোমর, পিঠ ও মাংসপেশীতে এমনকি সারা শরীরে তীব্র ব্যথা অনুভূত হয়। অনেক সময় এ জ্বরে ব্যথা তীব্র আকার ধারণ করায় একে ‘ব্রেক বোন ফিবার’ও বলা হয়।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৫০ লাখ মানুষ এইরোগে আক্রান্ত হয়। তাদের মধ্যে অন্তত ১২ হাজার মানুষ মারা যায়। 

সিএনএন আশঙ্কা প্রকাশ করেছে, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং চীন ও জাপানে ডেঙ্গুর মত হলুদ জ্বর, জিকা ভাইরাস ও চিকনগুনিয়ায় আরো বেশি মানুষ আক্রান্ত হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকনগুনিয়াজিকা ভাইরাসডেঙ্গুফিলিপিন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT