চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেছেন আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
স্পোর্টস
A A

ইনজুরি কাটিয়ে পাকিস্তানের একাদশে ফিরেছেন মোহাম্মদ আমির। আরেক পেসার রুম্মন রাইসের জায়গায় ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবেন তিনি। মহারণে এই একটি পরিবর্তন নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান। আর সেমিফাইনালের একাদশ নিয়েই খেলতে নেমেছে ভারত।

টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি  ফাইনালের ইতিহাসে ছয়বারের মধ্যে পরে ব্যাট করা দল পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। টসপর্বে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, তার দলের লক্ষ্য তিনশর উপরে রান করা।

দশ বছর পর আইসিসির টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের লড়াই দেখতে মুখিয়ে বিশ্বের কোটি ক্রিকেটভক্ত।

আইসিসির টুর্নামেন্টে এর আগে কেবল একবার ভারত-পাকিস্তান ফাইনাল হয়েছে। সেটি ২০০৭ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। জোহানসবার্গে দারুণ লড়াইয়ের পর ৫ রানের নাটকীয় জয় পায় ভারত। প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ওঠে মহেন্দ্র সিং ধোনির হাতে।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্ডিক পান্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফকর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক) ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, সাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT