চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে এলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আঙুলের পুরনো চোটে নতুন করে ব্যথা বাড়ায় এশিয়া কাপ শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের। বুধবার রাতে দেশে ফিরে এসেছেন টাইগারদের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বুধবার আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সাকিব। সতীর্থরা যখন মাঠে পরীক্ষা দিচ্ছেন, সাকিবকে চড়ে বসতে হয় বিমানে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নেমেছেন রাত ১১টা ২০মিনিটে।

বাংলাদেশ মাঠে লড়ছে এগিয়ে থেকেই। তবে টাইগাররা যদি এই ম্যাচ জিতে ফাইনালে যায়, শিরোপার মঞ্চেও পাওয়া যাবে না সাকিবকে।

গত জানুয়ারি থেকেই চোট বয়ে বেড়াচ্ছেন সাকিব। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাওয়া চোট নিয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সিরিজ শেষে দেশে ফিরে আঙুলে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। কিন্তু এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাকে প্রয়োজন, এমন ভাবনা থেকে ঝুঁকি নিয়ে খেলতে যান আরব আমিরাতে। দলের প্রয়োজনে এশিয়া কাপে নিজেদের প্রথম চার ম্যাচেই খেলেছেন।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে গত সোমবারের ম্যাচের পর আঙুলে ব্যথা বাড়তে থাকে সাকিবের। ব্যথায় বাঁ-হাতের চোট পাওয়া আঙুলটি এতটাই ফুলে গেছে যে ঠিকমত ব্যাট ধরতে পারছিলেন না। বাধ্য হয়ে দেশে ফিরে এলেন।

সাকিবের আঙুলে অস্ত্রোপচার লাগবে। দ্রুতই সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়া যাওয়ার। ওই দুই দেশের একটিতে হবে তার অস্ত্রোপচার। তাতে সামনের মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে এ অভিজ্ঞ অলরাউন্ডারকে পাওয়া হচ্ছে না বাংলাদেশের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮সাকিবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচ সমর্থকদের উপভোগ করতে বলেছেন, সমালোচনা নয়

এপ্রিল ১৬, ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

এপ্রিল ১৬, ২০২৬

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬

রগ্ন ব্যাংক সারাতে তহবিল দেবে আইএফসি, শেয়ার বাজারে আগ্রহী জেপি মরগ্যান

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT