চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাল্গুনের ফুল, ভালোবাসার ফুল

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৫:৩০ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

ফাল্গুন মানেই ফুল, ভালোবাসা দিবসও তাই। একুশে ফেব্রুয়ারিতে ফুল দিয়েই শ্রদ্ধা জানায় লাখ লাখ মানুষ। মধ্য ফেব্রুয়ারির আগে থেকেই তাই রাজধানীর ফুলের বাজার জমে উঠেছে। তবে বেশ কিছু অঞ্চলে কুয়াশা ও ভাইরাসের কারণে ফুলের উৎপাদন কম হওয়ায় কিছুটা প্রভাব পড়েছে বাজারে।

ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন অঞ্চল থেকে আসা ফুলের সমারোহ ফুলের পাইকারি বাজার শাহবাগে। সারাবছরই জমজমাট থাকে এ বাজার। তবে ফেব্রুয়ারি মাসে আরো বেশি। ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন আর তার পরের দিন ভ্যালেন্টাইন্স ডে। এরপর ২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্য সময়ের তুলনায় এ সময় ফুলের চাহিদা দ্বিগুণ হয় শাহবাগ ও আগারগাঁওয়ের ফুল বাজারে।

এবার দেশীয় গোলাপের কম উৎপাদন হওয়ায় ভালোবাসা দিবসের একেকটি গোলাপের দাম ৫০ থেকে ৬০ আর ভারতীয় ও চায়না গোলাপ ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া গ্লাডিওলাস ৪০ থেকে ৫০, রজনীগন্ধা ৩০, চন্দ্রমল্লিকা ৩০ এবং জারবেরা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বসন্তে বাসন্তী গাঁদা ও লাল গাঁদার কদর বেশি। এছাড়া পমপম, জিপসি, কসমস, ডালিয়া ও টিউলিপের চাহিদা রয়েছে সমানতালে। বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো তোড়া বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি বাবুল প্রসাদ আশা করছেন, এ বছর আবহাওয়া প্রতিকূলে থাকলেও ফাল্গুন ও ভালোবাসা দিবসে কোটি টাকার ফুল বাণিজ্য হবে।

বাইরের দেশ থেকে ফুল আমদানি বন্ধ করে দেশীয় ফুলের বাজারকে আরো সমৃদ্ধ করতে উদ্যোগ নেওয়ার অনুরোধও জানাচ্ছেন ফুল ব্যবসায়ীরা।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ ফেব্রয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসপহেলা ফাল্গুনফাল্গুনফুলফুলের বাজারভালোবাসা দিবসভ্যালেন্টাইন্স ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT