চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফার্গি স্মৃতি ফেরাল মরিনহোর ম্যানইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অ্যালেক্স ফার্গুসনের আমলে ঘটনা প্রায় ঘটাতো ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে পিছিয়ে থাকার পর একেবারে শেষ মুহূর্তের গোলে জয় বা জয়সম ড্র নিয়ে মাঠ ছাড়ত তার দল। কিন্তু তিনি অবসরে যাওয়ার পর এমন ঘটনা ভুলতেই বসেছিল ম্যানইউ। অবশেষে ফার্গি স্মৃতি ফিরিয়ে জয় তুলে নিল হোসে মরিনহোর ম্যানইউ।

সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ২-০ গোলে পিছিয়ে থেকেও জয় পেয়েছে ম্যানইউ। ক্রিস্টাল প্যালেসের মাঠে অন্তিম মুহূর্তের গোলে স্বাগতিকদের ২-৩ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

শুরু থেকে ম্যাচের লাগাম ম্যানইউর হাতে থাকলেও পাল্টা আক্রমণে ১১ মিনিটেই এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। স্বাগকিতদের এগিয়ে দেন অ্যান্ডোস টাউনসেন্ড। পরে প্রতিপক্ষের একাধিক আক্রমণ রুখে দিয়ে লিড নিয়েই বিরতিতে যায় তারা।

প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবার হোঁচট খায় ম্যানইউ। ৪৮ মিনিটে দ্বিতীয় গোল করে মরিনহোকে চিন্তার সাগরে ভাসান প্যালেসের প্যাট্রিক ভ্যান আনহোল্ড।

তবে দ্বিতীয় গোল হজম করে তেতে ওঠে ম্যানইউ। ৫৫ মিনিটেই ব্যবধান কমিয়ে ফেলে তারা। দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ক্রিস স্মালিং। আক্রমণের ধারা অব্যাহত রেখে ৭৬ মিনিটে সমতা ফেরায় ম্যানইউ। দ্বিতীয় গোল করে মরিনহোর বুক থেকে পাথর নামিয়ে দেন রোমেলু লুকাকু। প্রিমিয়ার লিগে এটি তার ৯৯তম গোল। আর প্রথমবারের মত লিগে টানা দুই ম্যাচে গোল পেলেন বেলজিয়ান স্ট্রাইকার।

জয় নিশ্চিত করতে শেষ ১৫ মিনিটে বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করেন ম্যানইউ ফরোয়ার্ডরা। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, ঠিক তখনই ফার্গুসন আমলের স্মৃতি ফেরায় ম্যানইউ। যোগ করা সময়ে (৯০+১) গোল করে মরিনহোর মুখে হাসি ফোটান নেমানজা ম্যাটিক।

Reneta

প্রায় পাঁচ বছর পর দুই বা তার বেশি গোলে পিছিয়ে থাকার পরও ম্যাচ জিতল ম্যানইউ। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বরে হালসিটির বিপক্ষে এমন জয় পেয়েছিল তারা। আর ক্রিস্টাল প্যালেস এই প্রথম দুই বা ততোধিক গোলে এগিয়ে থাকার পরও ম্যাচ হারল। সেই সঙ্গে চলতি লিগে টানা নবম এবং ম্যানইউর বিপক্ষে টানা ১৮তম ম্যাচে জয়হীন ক্রিস্টাল।

এই জয়ে ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকল ম্যানইউ। সমানসংখ্যক ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সমান খেলায় এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে লিভারপুল। চারে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৫৮। আর ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচনম্বরে আছে চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মরিনহোম্যানইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT