চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়িকা হিসেবে যেমন, গায়িকা হিসেবেও ফারিয়া দারুণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২০
বিনোদন
A A

নিজ উদ্যোগে আগেই দুটি গান ভিডিও দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। এবার তিনি ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এর জন্য গাইলেন। একা নয়, চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন এই নায়িকা!

এটি পুরোপুরি মৌলিক গান। গানের শিরোনাম ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’। লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর সংগীত করেছেন সময়ের তুমুল জনপ্রিয় সংগীত তারকা ইমরান নিজেরই।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, নায়িকা হিসেবে যেমন, গায়িকা হিসেবেও ফারিয়া দারুণ গেয়েছেন। ইমরান বলেন, নুসরাত ফারিয়া আগেও গান করেছে। এ গানটি স্টেজ পারফর্মেন্সের জন্য করা।

স্টেজ পারফর্মে ডান্স ফরম্যাটে গান বেশি হয়। কিন্তু ইমরানের সঙ্গে একেবারেই রোম্যান্টিক গান গেয়েছেন নুসরাত ফারিয়া। তিনি মনে করেন, গানটি অনেকদিন বেঁচে থাকবে। বললেন, অনেক সুন্দর কাজ হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা। ইমরানের কাজগুলো অনেক গোছানো। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার।

ইমরান বলেন, গানটি গাওয়ার পাশাপাশি আমরা দুজনেই স্টেজ পারফর্ম করবো এ গানের মাধ্যমে। এর আগে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর জন্য পূর্ণিমা আপুর সঙ্গে স্টেজে পারফর্ম করেছিলাম। সেটাই অন্যরকম ফ্লেভার ছিল। আধুনিক মিউজিকে এবারও ভিন্ন ফ্লেভার রাখার চেষ্টা করেছি।

১০ ডিসেম্বর রাতে ঢাকার ফোর সিজন হোটেলে বসছে এবারের উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডের আসর। সেখানে ইমরান-নুসরাত ফারিয়ার পারফর্মেন্স ছাড়াও থাকছে নানা চমক।

Reneta

পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো: শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, উচ্চাঙ্গসংগীত ও উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

গত বছর আজীবন সম্মাননা পেয়েছেন আধুনিক গানে রফিকুল আলম ও গণসংগীতে ফকির আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরাননুসরাত ফারিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT