টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে কলিন মুনরোর ৪৬ রানের ইনিংসের ওপর ভর করে লড়াইয়ের সংগ্রহ পায় কিউইরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশ দের সংগ্রহ ৮ ওভার শেসে কোন উইকেট না হারিয়ে ৭৯ রান।
শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি কিউইদের। স্কোর বোর্ডে ১৭ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন মার্টিন গাপটিল। তৃতীয় ওভারের শুরুতেই গাপটিলকে ফিরিয়ে ইংলিশদের প্রথম
সাফল্য এনে দেন ডেভিড ওয়ালি। বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গাপটিল।
তার বিদায়ে ক্রিজে আসেন কলিন মুনরো।
মুনরো-উইলিয়ামসন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। তাদের জুটিতে থেকে যোগ হয় ৭৬ রান। এরপরই ফিরে যান উইলিয়ামসন। মঈন আলীর শিকার হয়ে ফেরার আগে
তার ব্যাট থেকে আসে ৩২ রান।
উইলিয়ামসনের ১৬ রান পরই অর্ধশত থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ফেরেন কলিন
মুনরো। লিয়াম প্লাঁকেটের বলে তিনি মঈন আলীর হাতে ক্যাচ দেন।
১৭তম ওভারে রস টেলরকে ফিরিয়ে কিউইদের রানের চাকা টেনে ধরেন ক্রিস জর্ডান।
অফ সাইডে তিনি মরগানের হাতে ক্যাচ দেন। স্কোর বোর্ডে রান তখন ১৩৪। শেষ দিকে আর কোন ব্যাটসম্যানের ব্যাট না হাসলে নির্ধারীত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে কিউইদের ইনিংস। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট পান বেন স্টোকস।







